রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

রাঙ্গামাটি জেলাপ্রশাসনে জমাবন্দির উত্তোলনে জাল রশিদ দাখিল করায় প্রতারক আটক, মামলা দায়ের-

  • প্রকাশিত: 24 November 2026, 3:03 PM | আপডেট: ৫ দিন আগে

রাঙ্গামাটি প্রতিদিন ডেস্ক:- জেলা প্রশাসকের কার্যালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলার রেকর্ডরুম শাখায় সানী চৌধুরী, পিতা- শঙ্কর চৌধুরী জমাবন্দির নকল উত্তোলন করতে জাল রশিদ সংযুক্ত করে একটি আবেদন করেন।জমাবন্দির নকল উত্তোলনে আবেদনের সাথে জাল রসিদ দাখিল করায় প্রতারক আটক,মামলা দায়ের করা হয়েছে।
উক্ত আবেদনসহ সংশ্লিষ্ট কাগজপত্রাদি যাচাইকালে রেকর্ডরুম ডেপুটি কালেক্টর  যুহাদ বিন খলিল ব্যাংকের সাথে যোগাযোগ করে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক দাখিলকৃত ব্যাংক রশিদটি জাল বলে প্রমাণ পান। জিজ্ঞাসাবাদে
অভিযুক্ত সানী চৌধুরী ইতোপূর্বেও এ ধরনের জালিয়াতি করেছেন মর্মে স্বীকার করেন। অভিযুক্ত ব্যক্তি জমাবন্দির নকল উত্তোলনের জন্য দাখিলকৃত আবেদনের সাথে জাল ব্যাংক রশিদ দাখিল করেছেন, যা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর প্রযোজ্য ধারাসমূহের লঙ্ঘন। তাই অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার উদ্দেশ্যে রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের হাতে অভিযুক্তকে সোপর্দ করা হয়েছে।  উল্লেখ্য যে সাবেক জেলা প্রশাসক ড. জাফর আহম্মদ খান  আমল থেকে শুরু জাল রসিদ (এলআর ফান্ডের ) দাখিল করার প্রচলন ছিল বলে অভিযোগ উঠেছে । পিটিশন রাইটার ও কিছু ষ্টাফ এসব কাজে জড়িত থাকার অভিযোগ অনেক আগে পাওয়া গেছে।  সাবেক জেলা প্রশাসক মিজান থাকা কালিন সময়ে জাল রসিদ দাখিলের অভিযোগ উঠলে তদন্ত করে বেশকিছু টাকা উদ্ধার করা হয় বলে জানাগেছে। এর আগে অনেকবার জাল রসিদ দাখিলের অভিযোগ উঠলে কোন ধরনের তদন্ত হয়নি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে।

#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...