মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কোতয়ালী থানার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ০৬ (ছয়) জন আসামী গ্রেফতার।

  • প্রকাশিত: 2 September 2026, 12:29 PM | আপডেট: ১ মাস আগে

 

নিজস্ব প্রতিনিধি:-  ০২ সেপ্টেম্বর ২০২৬  রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার  মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকরে মাদক কারবারের অপরাধে আসামী ০১। মোঃ ইউনুছ (২৮), পিতা- মৃত আক্কাস আলী, মাতা- সুফিয়া খাতুন, স্থায়ী সাং- মাইনী, থানা- লংগদু, জেলা- রাঙ্গামাটি, বর্তমান সাং- চম্পকনগর, ০৮নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০২। মিরাজ (৩৪), পিতা- চান মিয়া, মাতা- মিনার খাতুন, স্থায়ী সাং- মাইনী, থানা- লংগদু, জেলা- রাঙ্গামাটি, বর্তমান সাং- চম্পকনগর, ০৮নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৩। পিন্টু শীল (৩০), পিতা- জহুর লাল শীল, মাতা- সবিতা শীল, সাং- আসামবস্তি, জহুর লালের বাসা, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৪। মোঃ জাহাঙ্গীর আলম (২৯), পিতা- মৃত আবুল কালাম, মাতা- আছিয়া বেগম, সাং- পার্বত্য উন্নয়ন বোর্ডের পিছনে, নিচের রাস্তা, থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটিদের’কে গ্রেফতার করা হয়।

জিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ আরিফুল ইসলাম (২৫), পিতা- মোঃ আনোয়ার হোসেন, সাং- হাসপাতাল এলাকা, ০৯নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটি’কে গ্রেফতার করা হয়।

মাদক সেবনের অপরাধে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক আসামী মোঃ শরীফ (২৯), পিতা- আবদুল সত্তর, মাতা- মিনা বেগম, স্থায়ী সাং- এসপি অফিসের পিছনে উন্নয়ন বোর্ড এলাকা, নিচের রাস্তা, ০২নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটি’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, দাঙ্গা, চুরি, দস্যুতা, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...