মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাঙামাটিতে পিআ্ এআই, ফ্যাক্ট চেকিং ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী 

  • প্রকাশিত: 9 September 2026, 3:25 PM | আপডেট: ১ মাস আগে

                                                                                       রাঙামাটি প্রতিনিধি:- রাঙামাটিতে সাংবাদিকদের জন্য ‘এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সনদ বিতরণ।

বুধবার ৯ সেপ্টেম্বর ২৬  রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি  ছিলেন  জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার  ।প্রশিক্ষণের বিভিন্ন সেশনে প্রশিক্ষক হিসেবে পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ উপস্টথাপনায়, বিশেষ অতিথি ছিলেন  জাতীয় প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশে ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুজান ভাইজ। এসময় ইউনেস্কোর বাংলাদেশের ঢাকার মিডিয়া অ্যান্ড ইনফরমেশন প্রজেক্ট লিড শাকিল এম. ফয়সাল।

এ প্রশিক্ষণে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার, তথ্য যাচাই, ডিজিটাল নিরাপত্তা এবং প্রতিকূল পরিবেশে সাংবাদিকদের নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। রাঙামাটির ৩৫ জন পেশাধার সংবাদকর্মী এ কর্মশালায় অংশ নেন।প্রশিক্ষণের তৃতীয় দিনে সাংবাদিকদের সুরক্ষা বিষয়ে ধারণা  নিয়ে আলোচনা করা হয়।

 উল্লেখ্য  তিন দিনের প্রশিক্ষণে সাংবাদিকদের জন্য ‘ডিজিটাল নিরাপত্তা’, ‘ফ্যাক্ট চেকিং ধারণা, তথ্য ও গণমাধ্যম স্বাক্ষরতা’, ‘ফ্যাক্ট চেকিং: ছবি ও ভিডিও যাচাই’ এবং ‘ফ্যাক্ট চেকিং: এআই ও ডিপফেক’ বিষয়ে আলোচনা ও ব্যবহারিক অনুশীলনের ব্যবস্থা রাখা হয়েছে। পরে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনের প্রশিক্ষণ শেষ হবে।

প্রশিক্ষণের উদ্দেশ্য হিসেবে রাঙামাটি জেলার সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং এবং সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় ও যুগোপযোগী ধারণা দেওয়া, সমসাময়িক প্রেক্ষাপটে চ্যালেঞ্জ চিহ্নিত ও তা মোকাবিলার উপায় সম্পর্কে অবহিত করা এবং এআই ও ফ্যাক্ট চেকিংয়ের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতার গুরুত্ব তুলে ধরার কথা উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতার নীতিমালা ও দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, অংশগ্রহণকারী সাংবাদিকদের দক্ষতা ও মানসম্পন্ন প্রতিবেদন তৈরির সক্ষমতা বাড়ানো এবং এআই ও ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে প্রতিবেদন তৈরিতে দক্ষ করে তোলার লক্ষ্য রয়েছে।

 

 

 

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...