রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

রাবিপ্রবি’তে Australia Awards Scholarship বিষয়ক Information Session 

  • প্রকাশিত: 22 September 2026, 11:39 AM | আপডেট: ২ মাস আগে

  রাঙ্গামাটি প্রতিদিন ডস্কে:  রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে Australia Awards Bangladesh এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে একটি Information Session  ২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.  রোজ সোমবার দুপুর ০২:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয় ,

উক্ত সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Australia Awards Bangladesh অফিসের প্রোগ্রাম কো-অর্ডিনেটর  ইসরাত আরা ইসলাম এবং প্রোগ্রাম অফিসার জনাব হৃদিতা দেওয়ান। অনুষ্ঠিত এ সেশনের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক  মোহাম্মদ জুনাইদ কবির। সেশনটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক  ঋষিতা চাকমা এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রভাষক  ইসরাত জাহান সোনম।

সেশনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা; তিনি রাবিপ্রবি’র অস্ট্রেলিয়া আ্যাওয়ার্ডস অ্যালামনাইদের পরিচয় তুলে ধরেন এবং ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয়ে আরো অ্যালামনাই এর সংখ্যা বাড়বে এ আশা ব্যক্ত করেন।

এ ইনফরমেশন সেশনের প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী Australia Awards Bangladesh এর উদ্যোগে Australia Awards Scholarship Information Session আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এ ইনফরমেশন সেশন উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের উচ্চশিক্ষা অর্জন ও কর্মজীবনের গতি বৃদ্ধি করতে সাহায্য করবে। তিনি আসন্ন ২০২৮ সালে এ স্কলারশীপের আওতায় রাবিপ্রবি থেকে একাধিকজন কোয়ালিফাই করবে এমন আশা ও প্রত্যয় ব্যক্ত করেন। অস্ট্রেলিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সর্ম্পকে প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা বলেন।

প্রোগ্রাম কো-অর্ডিনেটর  ইসরাত আরা ইসলাম এ সেশনে Australia Awards Scholarship বিষয় সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও নিয়মাবলী নিয়ে আলোচনা করেন; তিনি এ স্কলারশীপের সুযোগ-সুবিধা সমূহ ও ২০২৮ সালের জন্য যারা আবেদন করবেন তাদের জন্য আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ স্কলারশীপে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিগণও আবেদন করতে পারবেন এমন তথ্যও তিনি অবগত করেন এবং অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। প্রোগ্রাম অফিসার  হৃদিতা দেওয়ান এ স্কলারশীপ প্রোগ্রামের পরিপ্রেক্ষিত ও ইতিহাস তুলে ধরেন এবং এ স্কলারশীপ অর্জনের জন্য কর্ম-অভিজ্ঞতা, ইংরেজি ভাষা দক্ষতা ও প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এবং প্রশ্নোত্তর পর্বে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রাসঙ্গিক প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করেন।

সেশনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)  মোহাম্মদ জুনাইদ কবির তার সমাপনী বক্তব্যে এ ইনফরমেশন সেশন আমাদের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের উপকারে আসবে এবং আগামীতে এ স্কলারশীপ অর্জনে সহযোগী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত সেশনে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মাস্টার্স ও অনার্স (৪র্থ) বর্ষের প্রায় সত্তর জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...