বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রাঙামাটি শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোবাইল কোর্ট ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: 7 October 2026, 11:38 AM | আপডেট: ৬ দিন আগে

 

নিজস্ব প্রতিনিধি:- রাঙামাটি সদরের বিভিন্ন রিসোর্ট ও রেস্টুরেন্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । ০৭/১০/২০২৬ বুধবার শহরে বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট  পরিচালনা করা হয়।এসময় সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বাসি-পঁচা খাবার সংরক্ষণ , অননুমোদিত নকল মসলার ব্যবহার ইত্যাদি গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয় ।
এ প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯ এবং ৫২ ধারা ভঙ্গের দায়ে বার্গি রিসোর্টকে ২০০,০০০(দুই লক্ষ )টাকা এবং ৩৯ ধারা ভঙ্গের দায়ে রেজাং রিসোর্ট কে ১০,০০০ ( দশ হাজার ) টাকা জরিমানা করা হয় ।
জেলাপ্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: তামজিদ রহমান এ অভিযান পরিচালনা করেন।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...