বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উজোবাজার/গঙ্গারাম বাজার এলাকায় এই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে, যা প্রায় দুই ঘণ্টা ধরে চলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে বর্তমানে সাজেকের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএম সংবাদ সম্মেলনে বলেন, প্রত্যক্ষদর্শী ও গোয়েন্দা তথ্যর ভিক্তিতে এই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৭ জন সদস্য আহত হয়েছেন। এর মধ্যে সেনাবাহিনীর ৪ জন সদস্য এবং পুলিশের ২ জন সদস্য রয়েছেন।
সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ডাকা অনির্দিষ্টকালের অবরোধের কারণে সাজেক-দীঘিনালা সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং পর্যটকরা আটকা পড়েন।
স্থানীয় ও গোয়েন্দা সুত্রে জানায়, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে বৃহস্পতিবার সকাল থেকে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ চলছিল। সকালে সাজেক থেকে ফেরার পথে উজোবাজার এলাকায় অবরোধকারীরা ব্যারিকেড দিয়ে প্রায় ৩ হাজার জন পর্যটককে আটকে দেয়। আইনশৃঙ্খলা বাহিনী ব্যারিকেড সরিয়ে পর্যটকদের নিরাপদে পার করার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। পরে পর্যাটকদের নিরাপথে সরি পুলিশ প্রশাসনের তথ্যমতে, ব্যারিকেড সরানোর একপর্যায়ে ইউপিডিএফ (UPDF)-এর সশস্ত্র সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে, জবাবে সেনাবাহিনী ও পুলিশও পাল্টা গুলি চালায়। তবে ইউপিডিএফ এক বিবৃতিতে গোলাগুলির ঘটনা অস্বীকার করে দাবি করেছে যে, নিরাপত্তা বাহিনী একতরফাভাবে গুলি বর্ষণ করেছে।
অবরোধকারীদের ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের অন্তত ৯ জন সদস্য আহত হয়েছেন।
বর্তমানে উজোবাজার এলাকা পুরোপুরি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি শান্ত আছে। আটকে পড়া সব পর্যটককে সেনাবাহিনীর বিশেষ পাহারায় নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
উদ্ভুত নিরাপত্তা পরিস্থিতির কারণে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে সব ধরনের পর্যটক যাতায়াত ও ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।


