নিজস্ব প্রতিনিধি। ২২ অক্টোবর ২৬ রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ টিএসআই জামানের সহায়তায় আভিযানিক টিম রাঙামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বনরূপা ট্রাফিক বক্সের সামনে যৌথ চেকপোস্ট পরিচালনা করিয়া রাত পৌনে ৯ সময় রাঙামাটি হতে ঢাকাগামী শ্যামলী পরিবহন থেকে আটক করা হয়েছে।
০১। মোঃ জিবলু মোল্যা (৪৬), পিতা-মৃত মাজেদ মোল্যা,স্থায়ী সাং- বড়শলই (পশ্চিমপাড়া),থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা, বর্তমান গ্রাম- ভিটাসাইর (ফাতেমা ফিলিং ষ্টেশনের পিছনে নিহারবানু ভাড়াটিয়া) থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা, বর্তমান-২ এ/পি-মোঃ আইয়ূব বিশ্বাস (আর্মি),ভাড়াটিয়া বাড়ি, বিনোদপুর, থানা-মহম্মদপুর, জেলা-মাগুরা ।
০২। মোস্তফা কামাল (৩৮), পিতা-গোলাম কবির বিশ্বাস, স্থায়ী সাং-ভিটাসাইর (পূর্বপাড়া) ,থানা- মাগুরা সদর, জেলা-মাগুরা দ্বয়ের হেফাজত হতে উদ্ধার-মোট ১৫(পনের) কেজি গাঁজা।
(উপরোক্ত ক্রমিক নং ০১ ও ০২ এর আসামীকে মাদক কারবারী হিসেবে গ্রেফতার করা হয়)
৩। মোঃ খোকন (৩৬), পিতা-মৃত নুরুল হক মিয়া, মাতা-রাবেয়া বেগম; স্থায়ী-১ : গ্রাম- কে কে রায় সড়ক (বড়ুয়া পাড়া, খোকনের বাড়ী, ০৮নং ওয়ার্ড, রাঙামাটি পৌরসভা) থানা-রাঙ্গামাটি সদর, জেলা -রাঙামাটি।
(উপরোক্ত ক্রমিক ৩ নং আসামীকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী হিসেবে গ্রেফতার করা হয়)
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইবে।
