রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সাজেক পর্যাটনের পরিস্থিতি নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের উদ্যোগ তিন সদস্য কমিটি গঠন !

  • প্রকাশিত: 25 October 2026, 12:12 PM | আপডেট: ১ মাস আগে

নিজস্ব প্রতিবেদক:  রাঙামাটির সাজেকে পর্যাটন এলকায় চলমান আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতি নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ লক্ষ্যে হেডম্যান ও কারবারিদের সঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের পথ তৈরি করতে তিন সদস্যের একটি কমিটি গঠন এবং দ্রুত আলোচনা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফি, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক সংস্থার প্রতিনিধি এবং রাঙামাটির হেডম্যান ও কারবারিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, সাজেকের চলমান আন্দোলনের সঙ্গে কারবারি অ্যাসোসিয়েশনের নাম আসায় হেডম্যান ও কারবারিদের নিয়ে এ সভার আয়োজন করা হয়েছে। আন্দোলনের শুরু থেকেই সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় বসার চেষ্টা করা হচ্ছে।

তিনি জানান, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য রাঙামাটির তিনজন হেডম্যান ও কারবারিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ উদ্যোগে খাগড়াছড়ির হেডম্যান ও কারবারিরাও সম্পৃক্ত থাকবেন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানের মধ্যস্থতায় আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার আয়োজন করা হবে।

উল্লেখ্য, কারবারি এসোসিয়েশন, হেডম্যান নের্টওয়ার্কসহ একাধিক সংগঠন রয়েছে। নাম প্রকাশে অচ্ছিুক স্থানীয় বাসিন্দা প্রতিবেদককে জানায়, আঞ্চলিক দল গুলো যেমন কেউ কারো কথা মানছে না,তেমনি তিন সদস্য কমিটি কতটুকু সংলাপ বা আলোচনার সফলতা আসবে জনগণ দেখার অপেক্ষায় থাকবে।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...