রাঙ্গামাটি প্রতিদিন ডেস্ক:- কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১৫ (পনের) মামলার পলাতক আসামী সন্ত্রাসী ইউসুফ, মাদক কারবারি, প্রতারক, জিআর পরোয়ানাভুক্ত আসামী ও ০৩ (তিন) জন কিশোরসহ ১১ (এগারো) জন গ্রেফতার এবং ২০ (বিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার।
২৯ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ও জিআর পরোয়ানাভুক্ত আসামী, প্রতারক এবং ০৩ (তিন) জন কিশোরসহ মোট ১১ (এগারো) জনকে গ্রেফতার করে।
অভিযানকালে প্রতি লাল চাকমা (৫২), পিতা- ভাগ্য চন্দ্র চাকমা, মাতা- মৃত ধয়া মালা চাকমা, সাং- মন্দিরা ছড়াপাড়া, ০৮নং ওয়ার্ড, মৌজা- ১৩৮নং মৈদং, ৩নং মৈদং ইউনিয়ন, থানা- জুরাইছড়ি, জেলা- রাঙ্গামাটির হেফাজত হতে ২০ (বিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধারপূর্বক তাকে গ্রেফতার করা হয়।
মাদক কারবারি হিসেবে আসামী ০১। মজিবুর রহমান (৫৬), পিতা- মৃত মোঃ আশর আলী, মাতা- অবনি বেগম, সাং- হলদেক্কান্দা, থানা- ধর্মপাশা, জেলা- সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা- ডিসির বাংলো এলাকা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০২। মোঃ জয়নাল (২৮), পিতা- মৃত মোহাম্মদ আলী, মাতা- আমেনা খাতুন, সাং- মহিসের বাতান, থানা- ধর্মপাশা, জেলা- সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা- এসপি অফিসের নিচে, রিজার্ভ বাজার, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৩। মোঃ মনির হোসেন (৪০), পিতা- মৃত আবুল হোসেন, মাতা- রেহানা বেগম, সাং- রিজার্ভ বাজার, ০২নং ওয়ার্ড, প্রধান সড়কের পূর্ব পাশে, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৪। মোঃ রায়হান আলী (৪০), পিতা- মৃত হাজী মোহাম্মদ মিয়া, মাতা- সামিয়া বেগম, সাং- দক্ষিণ সরর্দা, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম, বর্তমান ঠিকানা- রিজার্ভ বাজার, শুটকীপট্টি, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি’কে গ্রেফতার করা হয়।
সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত অপরাধে এবং জিআর পরোয়ানামূলে মোহাম্মদ ইউসুফ (২৬), পিতা- মোঃ সেলিম, মাতা- কৌহিনুর বেগম, সাং- কধুরখীল, থানা- বোয়ালখালী, জেলা- চট্টগ্রাম, বর্তমান ঠিকানা- রিজার্ভ বাজার, ২নং পাথরঘাটা, প্রধান সড়কের পূর্ব পাশে, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি’কে গ্রেফতার করা হয়।
জিআর পরোয়ানামূলে এনায়েত উল্লাহ প্রকাশ রাসেল (৩০), পিতা- বশির আহম্মদ, সাং- মানিকছড়ি পুলিশ চেক পোস্টের পাশে, সাপছড়ি ইউনিয়ন, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি’কে গ্রেফতার করা হয়।
প্রতারণার অপরাধে সুমন তঞ্চঙ্গ্যা (৩২), পিতা- তপন তঞ্চঙ্গ্যা, মাতা- মালেপ্রু তঞ্চঙ্গ্যা, সাং- মিতিঙ্গাছড়ি, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ০৫নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি’কে গ্রেফতার করা হয়।
এছাড়া বেসামাল অবস্থায় ঘোরাফেরা করার কারণে ০৩ (তিন) জন কিশোরকে আটক করা হয়। তারা হলো ০১। মোঃ রাব্বি হোসেন (১৭), পিতা- মোঃ মিলন হোসেন, মাতা- রুবি আক্তার, সাং- পুরাতন পুলিশ লাইন্স, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০২। রায়হান উদ্দিন সামির (১৮), পিতা- মোঃ আলাউদ্দিন, সাং- ধনমিয়া পাহাড়, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৩। রায়হান (২২), পিতা- মোঃ জাফর, সাং- ধন মিয়া পাহাড়, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি।
পরবর্তীতে আটককৃত কিশোরদের পিতা-মাতা তাদের সংশোধনের নিমিত্তে অনুরোধ জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে যাচাই-বাছাই শেষে মুচলেকা গ্রহণপূর্বক তাদের পিতা-মাতার জিম্মায় প্রদান করা হয়।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#