রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু ,

  • প্রকাশিত: 8 November 2026, 12:53 PM | আপডেট: ৩ সপ্তাহ আগে

নিজস্ব প্রতিনিধি॥
রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষনার পর নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল থেকে রাঙামাটি শহরের বনরুপাস্থ সমিতির কার্যালয়ে আসন্ন নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। ঘোষিত তফশিল অনুযায়ী সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, অর্থ ও পরিকল্পনা সম্পাদক, সমাজসেবা ও উন্নয়ন সম্পাদক, তথ্য ও প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, কার্য নির্বাহী সদস্যসহ মোট নয়টি পদে ১২ জনের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ৫ ডিসেম্বর অনুস্টিত হবে।
রবিবার এসব পদে প্রতিদ্বন্ধিতাকারী প্রার্থীরা মনোনয়পত্র সংগ্রহ করছেন। সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে সোমবার ৯ নভেম্বর পর্যন্ত ।
রাঙামাটি জেলা সমবায় অধিদপ্তরের পরিদর্শক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এস,এম ফরিদ উদ্দিন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ জাহেদুল আলম চৌধুরী ও শামীম মোস্তফা সরওয়ার উপস্থিত থেকে প্রার্থী বা তাদের মনোনীত প্রতিনিধির নিকট মনোনয়ন পত্র প্রদান করেন।
এসময় রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজী মোঃ আজম খাঁন চৌধুরী,নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভাপতি আজম খান চৌধুরী জানান,নির্বাচন অবাধ সুষ্ট নিরপেক্ষ হয় সেই কারণে কাঠ ব্যবসায়ী সমিতির সদস্য ব্যতীত নির্বাচন পরিচালনা কমিটির রুমে প্রবেশ নিষেধ করা হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানান, আগামীকাল ৯ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ শেষে, আগামী ১১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করা হবে। এর পর অন্যান্য কার্যক্রম শুরু করা হবে। ৫ ডিসেম্বর নির্বাচন রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে রবিবার দিনভর বনরুপার সমিতির আশে পাশে এলাকায় সদস্যদের মধ্যে বেশ চাঞ্চল্য দেখা গেছে।

এছাড়াও সার্বিক নিরাপত্তার বিষয়ে সমিতির কার্যালয়ে পুলিশ মোতায়েনসহ সাদা পোশাকে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। #

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...