বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১০টি মাদক মামলার পলাতক ও ৫ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক কারবারি  গ্রেফতার

  • প্রকাশিত: 5 August 2026, 4:03 PM | আপডেট: ৩ সপ্তাহ আগে
নিজস্ব প্রতিনিধি:- কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১০টি মাদক মামলার পলাতক ও ৫ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক কারবারি  গ্রেফতার।
আজ ০৫ আগস্ট বুধবার ২০২৬  রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার  মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ  মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ১০ (দশ)টি মাদক মামলার পলাতক এবং ০৫ (পাঁচ) বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক কারবারি শিমুল চৌধুরী (৩৪), পিতা- কানু চৌধুরী, মাতা- শিখা চৌধুরী, স্থায়ী ঠিকানা- দক্ষিণ সারতা ( নব সওদাগরের বাড়ি), থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম, বর্তমান ঠিকানা- পর্যটন দেওয়ানপাড়া, থানা- রাঙ্গামাটি সদর, জেলা- রাঙ্গামাটিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর হেফাজত তল্লাশি করে ৩২ (বত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাং ও সকল ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...