বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

রাঙামাটির কাচালং নদীর বালু গিলে খাচ্ছে দলীয় নেতারা- দুই দলের নেতাদের বিরুদ্ধে  মামলা ! 

  • প্রকাশিত: 18 August 2026, 4:44 PM | আপডেট: ১ সপ্তাহ আগে

নিজস্ব প্রতিনিধি:-রাঙামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার কাচালং নদী গিলে খাচ্ছে  বিএনপির ও আওয়ামীলগের  শীর্ষ নেতারা। এবার পরিবেশ অধিদপ্তর মামলা দিয়েছে বিএনপির সভাপতি মোঃ ওমর আলী ও আওয়ামীলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

কাচালং নদী থেকে অনুমোদন ছাড়াই বালু উত্তোলনের অভিযোগে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলীর বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় বিএনপির  ওমর আলীসহ দুইদলের ১৩জনকে আসামী করা হয়েছে। ১৩ জন আসামীর মধ্যে পাচঁজন বিএনপি ও আটজন নিষিদ্ধঘোষিত আওয়ামীলীগ ও যুবরীগের নেতা কর্মী রয়েছে। গত  আগস্ট মাসে বাঘাইছড়ি থানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী মামলাটি করা হয়। বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদার ও পরিবেশ অধিদপ্তর রাঙ্গামাটির সহকারী পরিচালক মোঃ মুমিনুল ইসলাম। এর আগেও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলীর বিরুদ্ধে বাঘাইছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআই) থানায় সাধারন ডায়েরী করেছেন।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক বাদী হয়ে দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বিত দল সম্প্রতি অভিযান চালিয়ে পাঁচটি স্তূপে রাখা ২৪ হাজার ৩০০ ঘনফুট বালু এবং বালু উত্তোলনের তিনটি মেশিন জব্দ করে। এ সময় ওমর আলী ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এর আগে একই অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলায় দায়ের করা এজাহার সুত্রে জানা যায় এতে বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলীকে এক নম্বর আসামী করে মোট তেরজনকে আসামী করা হয়। এতে মোঃ ওমর আলীসহ বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের পাচঁজন নেতা কর্মী এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও যুবলীগের আটজন বিভিন্নস্তরের নেতা কর্মী রয়েছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অনুমোদন ছাড়া বালু উত্তোলনের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর(সংশোধিত ২০১০) সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করায় মামলাটি করা হয়েছে।

এদিকে বাঘাইছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) চাপ সৃষ্টি ও কার্যালয়ে হট্টগোলের অভিযোগে গত ১১ জুলাই ওমর আলীর বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পিআইও সুপ্তর্শী সাহা। এছাড়াও বিতর্কিত বিভিন্ন কর্মকান্ডের কারনে রাঙ্গামাটি জেলা বিএনপি তার পদ বেশ কিছুদিন স্থগিতও রেখেছিলো।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী জানান, তিনি গত ১০ আগষ্ট থেকে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। তার বিরুদ্ধে একটি মহল দীর্ঘদিন যাবত ষড়যন্ত্র করে এসব মামলায় জড়িয়েছে। তিনি জানান তার বালি উত্তোলনের কোন জায়গাও নেই,মেশিনও নেই কারা কিভাবে বালি উত্তোলন করেন তা তিনি জানেন না।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদার বলেন, পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ওমর আলীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ওমর আলীসহ মোট তেরজনকে আসামী করা হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম পরিবেশ অধিদপ্তর পরিচালনা করবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...