বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

রাঙামাটিতে ৫০০ পিস ইয়াবা সহ দুই মাদক কার্বারী আটক

  • প্রকাশিত: 22 August 2026, 5:28 PM | আপডেট: ৫ দিন আগে

 

নিজস্ব প্রতিনিধি : রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কার্বারী গ্রেফতার করেছে। এসময় ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার (২২ আগস্ট ২৬ খ্রি:) শহরের বনরূপা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক মাদক কার্বারীরা হলেন, বনরুপা ফরেস্ট কলোনীর বাসিন্দা মোঃ পারভেজ মোশারফ (২৪), মোঃ আবু সাঈদ (৬৬)। এসময় তাদের কাছ থেকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) উদ্ধার করা হয়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন জানান পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব নির্দেশনায় রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ব্যবস্থা নিতে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানায় পুলিশ। #

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...