রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

রাঙামাটিতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে  বর্ণাঢ্য র‍্যালি

  • প্রকাশিত: 1 September 2026, 5:02 PM | আপডেট: ৩ মাস আগে

 নিজস্ব প্রতিনিধি  :- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি  দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে  তিন দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।

দিবসটি উপলক্ষে  মঙ্গলবার বিকেল ৩টায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে নিউমার্কেট পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি শেষে জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বর্ণাঢ্য র‌্যালিতে ২৯৯ আসনের সাবেক পার্বত্য মন্ত্রী ও সাংসদ অ্রাডভোকেট  দীপেন তালুকদার নব গঠিত জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার সাধারণ অ্রাডভোকেট মামনুর রশিদ জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্রো, জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির জেলা সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাকিল সাবেক ছাত্র নেতা মো: ফারুক আহম্মদ ছাবিরসহ জেলা অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমুখ।

এছাড়া বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  জেলার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে তিন দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে

কাল বুধবার সকালে জেলা মৎস্যজীবি দলের আয়োজনে আসামবস্তী নারিকেল বাগান এলাকায় কাপ্তাই লেকে  মৎস্য অবমুক্তকরণ, বেলা ১২টায় জেলা কৃষকদলের আয়োজনে শহরের বড়াদম লাভ পয়েন্ট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং সন্ধ্যা ৭টায় জেলা বিএনপি’র আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...