রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

রাঙ্গামাটি পার্বত্য জেলা  সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান।

  • প্রকাশিত: 31 August 2026, 4:42 PM | আপডেট: ৩ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:-

৩১ আগস্ট ২০২৬ রাঙ্গামাটি পুলিশ লাইন্স-এ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে মোঃ নুরুল আমীন সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল), রাঙ্গামাটি এর বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

এসময় বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার ।

এসময় পুলিশ সুপার তাঁর কর্মজীবনের গুরুত্বপূর্ণ অবদান, সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ জীবনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

এসময় উক্ত বিদায়ী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দিন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার, অতিরিক্ত পুলিশ সুপার, বরকল সার্কেল আসিফ ইমাম সহ রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...