নিজস্ব প্রতিনিধি:- রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে কোতয়ালী থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি, ধর্ষণ মামলার আসামী, ০৫ জন মাদক কারবারি ও ০৩ জন মাদকসেবীসহ মোট ১০ জন আসামীকে গ্রেফতার করে।
ডাকাতি সংগঠনের অপরাধে আসামী আহাম্মেদ সফি (৪৪), পিতা- মৃত আব্দুল জব্বার, মাতা- আছিয়া খাতুন, সাং- আদার পাহাড়, ০৫নং ওয়ার্ড, ০৬নং বালুখালী ইউপি , থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি’কে গ্রেফতার করা হয়।
ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী হিসেবে মুহাম্মদ ইউসুফ আলী (২৬), পিতা- মুহাম্মদ এয়াকুব আলী, মাতা- হাজেরা বেগম, স্থায়ী- সাং-শেখেরগাঁও (মহরম আলীর বাড়ী), ডাক- রামশী, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ, বর্তমান- সাং- জালালাবাদ (এফ রহমান ম্যানসন), ডাক- জালালাবাদ, থানা- বায়জিদ বোস্তামী, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করা হয়।
মাদক কারবারি হিসেবে আসামী ০১। শাহাবু্উদ্দিন (৩২), পিতা- মৃত আব্দুল হালিম, মাতা- জাহানারা বেগম, সাং- মানিকছড়ি, স’মিল এর সামনে, ০২নং সাপছড়ি ইউপি, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০২। মিছকাত (১৮), পিতা- আব্দুল সামাদ, মাতা- রুমি আক্তার, সাং- মানিকছড়ি, পুলিশ ক্যাম্প সংলগ্ন, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৩। দেলোয়ার হোসেন (২০), পিতা- মোঃ হারুন, মাতা- দেলোয়ারা বেগম, সাং- মানিকছড়ি, স’মিল এর সামনে, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৪। মোঃ সাইফুল ইসলাম @ বাবু (২৭), পিতা- মোঃ আকতার উদ্দিন, মাতা- শাফিয়া বেগম, সাং- চম্পকনগর, ০৮নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, আলাল এর ভাড়াটিয়া, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৫। মোঃ খোকন খান (২৫), পিতা- মোঃ রিপন খান, মাতা- খাদিজা বেগম, সাং- চম্পকনগর, ০৮নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটিদের’কে গ্রেফতার করা হয়।
মাদক সেবনের অপরাধে আসামী ০১। রবিউল (১৮), পিতা- কামাল হোসেন, মাতা- রোজি আক্তার, সাং- মানিকছড়ি, স’মিল এর সামনে, ০২নং সাপছড়ি ইউপি, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০২। ইদ্রিস আলী (৫৩), পিতা- মৃত সুরুজ আলী, মাতা- মৃত জান্নাতুল ফেরদৌস, স্থায়ী সাং- বানাই চিংড়ি, ০৫নং মহিষ ইউপি, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহ, বর্তমান সাং- কৃষিকলোনী, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৩। সাফিন মাহামুদ রাফি (২০),পিতা- মোঃ নুরনবী, মাতা- মোসাঃ কহিনুর বেগম, সাং- আসামবস্তি, রাঙ্গামাটি পৌরসভা , থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটিদের’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, দাঙ্গা, চুরি, দস্যুতা, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#