নিজস্ব প্রতিনিধি |
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশ।
গত শনিবার রাঙ্গামাটি শহরের কোর্ট বিল্ডিং এলাকার হ্যাপীর মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে অংসুইছাইন চৌধুরীকে আটক করা হয়। পরবর্তীতে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ বিস্তারিত তথ্য জানায়নি।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন বলেন, অংসুইছাইন চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপনসূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে ওই এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।