রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

অক্ষয় হয়ে যাওয়া মতিয়া চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

  • প্রকাশিত: 16 October 2026, 5:57 PM | আপডেট: ১ মাস আগে

রাঙামাটি প্রতিদিন ডেস্ক : মতিয়া চৌধুরীর বাবা ছিলেন পুলিশের দারোগা। ৬০ এর দশকে মেয়ে সরকারের বিরুদ্ধে আগুন ঝড়া বক্তৃতা করে বেড়ায়। সরকার বাপকে চাপ দিয়ে মেয়েকে থামাতে চায়। বাপকে চাপমুক্ত করতে মতিয়া বিয়ে করেন তার আন্দোলনের আরেক সহকর্মী বজলুর রহমানকে।আজ অক্ষয় হয়ে যাওয়া মতিয়া চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। পেশায় সাংবাদিক বজলুর রহমানও শিক্ষা আন্দোলন থেকে ৬ দফা মুক্তিযুদ্ধ সব সংগ্রামে ছিলেন সামনের কাতারে। ২০০৮ সালে তিনি মারা গেলে তার নামে সাংবাদিকতায় বজলুর রহমান স্মৃতি পদক চালু হয়। মুক্তিযুদ্ধ জাদুঘর এই পদক দেয় প্রতিবছর। স্বামীর জীবনে অর্জিত সকল অর্থ ট্রাস্ট করে স্বামীর নামে এই পদক চালু করেন মতিয়া। নিজেও অনুদান দেন। ১৯৬১ সালে ইডেন কলেজ ছাত্র সংসদের ভিপি ও ১৯৬৩ সালে ডাকসুর জিএস নির্বাচিত হওয়া মতিয়া চৌধুরী আইয়ুব বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য অগ্নিকন্যা খেতাব পান ১৯৬৭ সালে। ছিলেন বাকশালের ১১৭ নম্বর সদস্য। ন্যাপ, সিপিবি ঘুরে ৭৯ সালে আওয়ামী লীগে যোগদান করা মতিয়া চৌধুরীর পুরো রাজনৈতিক জীবন ছিল সংগ্রাম আর অর্জনে ভরা। পুরো জীবনে ১৫ বার জেল খেটেছেন। এমপি হয়েছেন ৬ বার।কৃষি ও খাদ্যমন্ত্রী ছিলেন তিন দফা। খাদ্যঘাটতির বাংলাদেশকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিনত করার মূল কৃতিত্ব তারই। এতবার এমপি, মন্ত্রী হওয়া মতিয়া চৌধুরীর পা মাটিতেই ছিল।কমদামি সাধারণ শাড়িতে ছোট দুই কক্ষের রুমে নিজে বাজার করে নিজে রান্না করে কাটিয়ে দেওয়া এক জীবনে নিঃসন্তান মতিয়া চৌধুরীর প্রত্যাশা কী ছিল? এই জাতির মুক্তি, সমৃদ্ধি সুখ ছাড়া আর কিছুতো হওয়ার কথা না! সেই মতিয়া চৌধুরীর মৃত্যুর পর এই দেশে কবরের জায়গা পাওয়া যায়নাই। মৃত্যুর পর স্বামী বজলুর রহমানের কবরের উপরে তাকে সমাহিত করা হয়। তার জন্য কবরের জায়গা চেয়েও পাওয়া যায়নাই। যে দেশের জন্য সারাজীবন রাজনীতি করেছেন সেই দেশে মতিয়ার সাড়ে তিন হাত জায়গা জুটে নাই। তার নামে কবরে একটা ফলক জুটে নাই। মুক্তিযোদ্ধা মতিয়ার গার্ড অব অনার জুটে নাই৷ এই কলংক এই অভিশাপ বাংলাদেশ কী বয়ে বেড়াবে না যুগ যুগ? এইটা একটা অভিশপ্ত দেশ। এই দেশকে যেই ভালবাসাছে তারে চরম লাঞ্ছনার মধ্য দিয়ে যাইতে হইসে৷ এই দেশ সবসময়ই মীরজাফরদের সম্মানিত করছে। দিনশেষে মতিয়া চৌধুরীর প্রাপ্তি কী? অক্ষয় হয়ে থাকাটাই। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...