রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

৩০ বছরের সাংবাদিকতা, ঠিকানা ছিল দরিয়ানগরের এই কুঁড়েঘর…

  • প্রকাশিত: 29 October 2026, 4:25 PM | আপডেট: ১ মাস আগে

৩০ বছরের সাংবাদিকতা, ঠিকানা ছিল দরিয়ানগরের এই কুঁড়েঘর…
পেছনে খড়ের চাল, টিনের বেড়া। সামনে এমন হাসি।
যে শহরে সাংবাদিকের বাড়ির আঙিনায় সুইমিংপুল, দৈনিক মদ্যপানের বিলই হাজারপাঁচেক, সেই শহরে ৪ হাজার টাকা বাসা ভাড়া দিতে পারেননি এই মানুষটা। উঠেছিলেন কক্সবাজারের দরিয়ানগরে, দিনমজুর আর জেলেদের পাড়ায়।
স্ত্রীর অনুযোগ শেয়ার করে একদিন ফেসবুকে লিখলেন, ‘সম্ভবত এখানে আমাদের চেয়ে বেশি দরিদ্র আর কেউ নেই।’
আজীবনের সততার দাম মেলেনি দু পয়সাও। তার হাত ধরে সাংবাদিকতায় আসা অনেকে গাড়ি-বাড়ির মালিক হয়েছেন। কক্সবাজারেই ভূমি অধিগ্রহণের দালালি করে কোটি কোটি টাকা কামিয়েছেন অনেক সাংবাদিক। কিন্তু এই মানুষটা কুঁড়েঘর আর কখনও ছাড়তে পারেননি।
পাহাড় থেকে সমুদ্র, প্রকৃতি থেকে পাখি, কাছিম থেকে ডলফিন, সবই ছিল তার গবেষণার বিষয়। একের পর এক অসাধারণ রিপোর্ট করেছেন। পরিবেশ সাংবাদিকতায় সারাদেশেই তিনি এক উজ্জ্বল নাম।ছবির এই মানুষটার নাম আহমেদ গিয়াস। কক্সবাজার অঞ্চলের জ্যেষ্ঠ সাংবাদিক।তিনি আজ চলে গেলেন চিরতরে।অনেকে রেখে যান গাড়ি-বাড়ি। আহমেদ গিয়াস রেখে গেলেন সাংবাদিকতার সম্মান। চট্টগ্রাম প্রতিদিন সম্পাদকের ফেইস বুক থেকে নেয়া –

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...