রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

রাঙ্গামাটি সওজের ভুমিতে দখলে নিয়ে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ !

  • প্রকাশিত: 7 November 2026, 4:24 AM | আপডেট: ৩ সপ্তাহ আগে

নিজস্ব প্রতিনিধি:-  রাঙ্গামাটি শহরের  সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি ভুমি দখলের প্রতিযোগিতা থামছে না।  এসব ভুমি দখলে নিয়ে দোকানঘর ও স্থাপনা নির্মাণের অভিযোগ  দৃশ্যমান। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে সড়ক ও জনপথ বিভাগ। সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরেও অভিযোগ জানিয়েও নীরব ভুমিকায় বেপোরোয়া হয়ে উঠেছে ভুমি দস্যুরা ।

২৯ অক্টোবর সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার মোহাম্মদ আফজাল হোসাইন অবৈধ দখলবাজদের অভিযুক্ত করে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় জিডিটি করেন। জিডিতে অভিযুক্ত হিসেবে ভেদভেদীর মুসলিম পাড়ার আলা উদ্দীন জয় (৩৫) ৬নং ওয়ার্ড মুসলিম পাড়া, সমাজ উন্নয়ন কমিটির প্রতিনিধি, আবছার (৪০)৬নং ওয়ার্ড মুসলিম পাড়া, সমাজ উন্নয়ন কমিটির প্রতিনিধি, জসিম খান,৬নং ওয়ার্ড মুসলিম পাড়া, সমাজ উন্নয়ন কমিটির প্রতিনিধি, অন্ত দাশ ৬নং ওয়ার্ড মুসলিম পাড়া, সমাজ উন্নয়ন কমিটির প্রতিনিধি ও মো. মিজান৬নং ওয়ার্ড মুসলিম পাড়া, সমাজ উন্নয়ন কমিটির প্রতিনিধি উল্লেখ করা হয়েছে। এসব অবৈধ দখলে সাথে শহরের আরো কয়েকজন জড়িত বলে অভিযোগ স্থানীয়দের। এসব ১২ জনের ভুমি দস্যু সিন্ডিকেট দলীয় ব্যানারে দীর্ঘদিন ধরে শিমুলতলী বেতার কেন্দ্রে সামনে থেকে ভেদভেদী পর্যন্ত  সরকারী বেসরকারী ভুমি দখলের অভিযোগ রয়েছে।

সরেজমিনে স্পটে গিয়ে কর্মচারীরা জানিয়েছে- ভেদভেদী আনসার এলাকায় সওজের ফাস্ট লাইন ওয়ার্কশপের অধীন সরকারি জমি কর্মচারীদের আবাসন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ওই জমির একাংশ দখল করে দোকানঘর ও অন্যান্য স্থাপনা নির্মাণ করা হচ্ছে। রাতের আঁধারে নির্মাণকাজ চালানোর অভিযোগও রয়েছে। গত ২৮ অক্টোবর রাতে সওজের স্টাফ কোয়ার্টারে ঢুকে কর্মচারীদের জন্য নির্মিত ব্যারাক ভাঙচুর করা হয়।

মো: রাহাত আলম উপ-বিভাগীয়  প্রকৌশলী  সড়ক ও জনপথ বিভাগ-১ স্বাক্ষরিত অভিযোগে জানান, এলাকার কতিপয় অসাধু ব্যক্তিবর্গের যোগসাজশে কিছু ব্যক্তি কতৃক সড়ক ও জনপথ অধিদপ্তর(সওজ) সরকারি জমি জোর দখল পুর্বক দোকান স্থাপনা নিমার্ণ ও সরকারি ভুমি আত্বসাৎ। সরকারি স্বার্থে জরুরী ভিক্তিতে উক্ত সওজ অধীনস্থ ভুমিতে অবৈধ দখলদার চিন্থিতকরণ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও সদর জোন রাঙ্গামাটি সদয় অবগত করা হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের নিবার্হী সবুজ চাকমা জানান,অবৈধভাবে ভূমি ও সরকারী স্থাপনা দখলকারীদের বিরুদ্ধে ইতিমধ্যে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভূমি দস্যুদের বিরুদ্ধে ভবিষ্যতেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...