মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাঙামাটিতে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

  • প্রকাশিত: 23 July 2026, 8:42 AM | আপডেট: ৩ মাস আগে

   

 

নিজস্ব প্রতিবেদক    :-

“বৃক্ষরোপনে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে রাঙামাটিতে উদ্বোধন করা হয়েছে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলা। এ উপলক্ষে বৃহষ্পতিবার জিমনেসিয়াম মাঠে আলোচনা সভার আয়োজন করে রাঙামাটি জেলা প্রশাসন ও বন বিভাগ।

          জেলা প্রশাসক নাজমা আশরাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক পার্বত্য বিষয়ক মন্ত্রী ও রাঙামাটির সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়, সাবেক পার্বত্য  উপমন্ত্রী  মনিস্বপন দেওয়ান, সদর জোন কমান্ডার একরামুল রাহাত পিএসসি, রাঙামাটি সার্কেলের  বন  সংরক্ষক মোঃ আব্দুল আওয়াল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো:ইকবাল হোসেন , জেলা বিএনপির সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট মামুনুর রশীদ। উদ্বোধনী বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন।
প্রধান অতিথি বলেন, বৃক্ষ শুধু রোপন করলে হবে না তা সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এজন্য বন বিভাগকে আরো সমন্বয় বাড়াতে হবে। সামাজিকভাবে সকলকে সম্পৃক্ত করে বৃক্ষ রোপন ও সংরক্ষণ করা গেলে সরকারের ২৫ কোটি চারা রোপন কর্মসূচি সফল হবে।##

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...