বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে  ০৪ জন গ্রেফতার

  • প্রকাশিত: 22 July 2026, 3:42 AM | আপডেট: ১ সপ্তাহ আগে

রাঙ্গামাটি প্রতিদিন ডেস্ক: গতকাল  ২১ জুলাই ২৬ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার  মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম  নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করিয়া
০১। মোঃ শাহীন (১৯), পিতা- মোঃ আলীম উদ্দিন, মাতা- আছমা বেগম, সাং- ০৯নং মারিশ্যাচ, থানা- লংগদু, জেলা- রাঙ্গামাটি,
০২| রাকিব হাসান সৌরভ (১৯),পিতা- হুমায়ন, মাতা- মৃত নাজমা বেগম, সাং- ০৯নং মারিশ্যাচ, থানা- লংগদু, জেলা- রাঙ্গামাটিদ্বয়ের বিরুদ্ধে প্রতারণা পূর্বক অর্থ আত্মসাতের চেষ্টা এবং আদায় ও চুরি করতঃ চোরাই মালামাল নিজ হেফাজতে রাখার অপরাধে কোতয়ালী থানার মামলা নং-১৩, তারিখ- ২১ জুলাই, ২০২৬; ধারা- 420/406/379/411 The Penal Code, 1860; রুজু করা হয়।
০৩। সালাউদ্দিন কলিম প্রঃ কালু (২৮), (মাদক কারবারী) পিতা-মৃত নজরুল ইসলাম, সাং-রাঙ্গামাটি সদর হাসপাতাল এলাকা ,থানা- রাঙ্গামাটি সদর, জেলা -রাঙ্গামাটিকে ০২টি জিআর সাজা পরোয়ানা মুলে গ্রেফতার করা হয়।
০৪। কামানী কুমার চাকমা, পিতা- মৃত লাম্বা চাকমা,সাং-উলুছড়ি , থানা- রাঙ্গামাটি সদর, জেলা -রাঙ্গামাটিকে সিআর পরোয়ানা মুলে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...