বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাঙ্গামাটি জেলা দায়রা জজ আদালতে হত্যা মামলায় চার জনের যাবজীবন কারাদন্ড

  • প্রকাশিত: 27 July 2026, 11:25 AM | আপডেট: ২ দিন আগে

নিজস্ব প্রতিনিধি:-  রাঙ্গামাটি জেলা দায়রা জজ আদালতে হত্যা মামলায় চার জনের যাবজীবন কারাদন্ড  ২০ হাজার টাকা জরিমানা রায় ঘোষনা করেছেন বিচারক মো: আহসান তারেক  ।  ২৭ জুলাই সোমবার  রাঙ্গামাটি জেলা দায়রা জজ আদালতে এই রায় ঘোষনা করা হয়।

আসামি ১। মানিক লাল চাকমা, পিতা- লক্ষি কুমার চাকমা, ২। সম্রাট সুর চাকমা, পিতা- শুক্র কুমার চাকমা, উভয় সাং- কুতুকছড়ি, ৩। কাঞ্চন কৃপাধন চাকমা জুয়েল চাকমা, পিতা- সাধন্য কুমার চাকমা, সাং- কুতুকছড়ি, আবাসিক হামিদ টিলা বিহারের নিচে, সর্বথানা-কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা, ৪। সচিব চাকমা অজল, পিতা- মিরাইয়া চাকামা, সাং-যাত্রামনী কার্বারী পাড়া, থানা- নানিয়ারচর, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলাদের বিরুদ্ধে The Penal Code, 1860 এর ৩০২,১০৯, ৩৪ ধারার অপরাধ রাষ্ট্রপক্ষ উপস্থাপিত সাক্ষ্য প্রমানাদী দ্বারা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০,০০০/-(বিশ হাজার) টাকা জরিমানা, অনাদায়ে তাদেরকে আরও ০৬ (ছয়) মাস কারাদন্ডে দন্ডিত করা হলো। সাজা প্রাপ্ত উপস্থিত আসামী সম্রাট সুর চাকমাকে সাজা ভোগের নিমিত্তে সাজা পরোয়ানা মূলে জেল হাজতে প্রেরণ করা হোক।

পলতক আসামী ১। মানিক লাল চাকমা, ২। কাঞ্চন কৃপাধন চাকমা জুয়েল চাকমা, ৩। সচিব চাকমা অজল-ত্রয়ের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হোক। আসামীগণ পলাতক বিধায় স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পন বা পুলিশ কর্তৃক ধৃত হওয়ার তারিখ হতে সাজার মেয়াদ গণনা শুরু হবে। The Code of Criminal Procedure Act, 1898 (Amendment 2003) এর 35A ধারার বিধান অনুসারে আসামীদের পূর্বেকার হাজতবাস কালীন মেয়াদ (যদি থাকে) অত্র সাজার মেয়াদ হতে বাদ যাবে।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...