নিজস্ব প্রতিনিধি:- রাঙ্গামাটি শহরের মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী পিকআপ উল্টে ৪ জন নি’হ’ত ও অন্তত ২ জন আ’হত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) সকাল ৬টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল।
নি’হ’তরা হলেন-মেঘরানী চাকমা, শান্তনা চাকমা, শান্তি রঞ্জন চাকমা এবং শোভা চাকমা। এদের মধ্যে শোভা চাকমা চট্টগ্রাম নেওয়ার পথে মা’রা যান। আ’হত চালক জ্ঞান বিকাশ চাকমা ও যাত্রী সুমন চাকমা রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ৩টি ম’র’দেহ পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে ম’র’দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।#