নিজস্ব প্রতিনিধি:- রাঙ্গামাটির লংগদুতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ রয়েছেন সালাম (২৮) নামে একজন। নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধারের চেষ্টা করছেন স্থানীয়রা।
রবিবার( ১৬ আগস্ট) বেলা ৪টার দিকে গুলশাখালী সোনারগাঁও এলাকার ১০ নাম্বার বিলে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে এঘটনা ঘটে।
স্থানীয় জনপ্রতিনিধি ও গুলশাখালী ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, মাইনী বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করে সালাম,প্রতিমধ্যে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। সাথে থাকা চারবছরের ছেলে সন্তানকে আঁকড়ে ধরে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে সালাম। দুর থেকে অন্য একটি ট্রলার বোট এসে শিশুটিকে বাবার হাত থেকে নিলেও, লেকে প্রচুর পরিমাণ ঢেউ ও ঝড়ের কারণে বাবাকে তুলার আগেই ডুবে যায় সে। ছেলেটিকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার নিশাত জাহান বলেন, শিশুটিকে উদ্ধার করে হাসপাতাল আনার পর পেটে প্রচুর পরিমাণ পানি থাকায় কিছুটা সমস্যায় পড়তে হয়েছিলো। বর্তমানে শিশুটি বর্তমানে ভালো আছেন।