নিজস্ব প্রতিনিধি:- বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে রাঙামাটি শহরে বর্ণাঢ্য র্যালি করেছে করেছে রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ২০ আগষ্ট বুধবার দুপুরে রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী নিয়ে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ করে মৈল বিপনি সামনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুন, জাহাজ্ঞীর আলম তালুকদার ও মো:জসিম উদ্দীন প্রমুখ।
বক্তরা বলেন, দেশের সাধারণ মানুষ মনে করছে দেশীয় রাজনীতিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভুমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জনগণের প্রত্যাশা প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে এসেছে মাত্র তিনমাসে অনেক কিছু পরির্বতন এনেছেন। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন মাত্র তিনমাস-তিনি জাতীয় অর্থনীতি, শিক্ষা ও কর্মসংস্থান খাতের উন্নয়ন, দুর্নীতি দমন এবং আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে তিনি কার্যকর পদক্ষেপ নিতে পারেন।
সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে বক্তরা বলেন, দলীয় ভেতরের বিভক্তি ও অভ্যন্তরীণ দ্বন্ধ দূর করে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে একসাথে কাজ করার কোনো বিকল্প নেই।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন।
রাঙামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও নানা কর্মসূচি পালিত হয়েছে। ২০ আগস্ট সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দল বিভিন্ন কর্মসূচি ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে।রাঙামাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের করা হয়