রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

৪২ বছরের জিন্নাহ প্রেমে পড়েছিলেন মাত্র ১৬ বছরের রুত্তির!

  • প্রকাশিত: 16 September 2026, 12:26 PM | আপডেট: ২ মাস আগে

৪২ বছরের জিন্নাহ প্রেমে পড়েছিলেন মাত্র ১৬ বছরের রুত্তির! শেষটা হয়েছিল এমন এক কা*ন্নায়, যা ইতিহাসে খুব কম মানুষই দেখেছেন…
১৯১৬ সাল। দার্জিলিংয়ের পাহাড়ি পরিবেশে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন ১৬ বছরের রতনবাই পেটিট—ডাকনাম রুত্তি। আর সেখানেই তাঁর পরিচয় ঘনিষ্ঠতায়, তারপর ভালোবাসায় গড়ায় বাবার বন্ধু, ৪০ বছরের ব্যারিস্টার মুহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে।
বয়সের ব্যবধান ২৪ বছর। একজন মুসলিম, অন্যজন ধনী পার্সি পরিবারের মেয়ে। কিন্তু ভালোবাসার কাছে এসব যেন কিছুই ছিল না।
জিন্নাহ একসময় তাঁর বন্ধু স্যার দিনশা পেটিটের কাছে রুত্তির হাত চান। কিন্তু মেয়ের সঙ্গে এত বড় বয়সের একজন মুসলিমের বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারেননি দিনশা। রুত্তিকে জিন্নাহর সঙ্গে দেখা করতে নিষেধ করা হয় এবং আইনি ব্যবস্থাও নেওয়া হয়। জিন্নাহও আদালতের নির্দেশ মেনে অপেক্ষা করেন। দুজনকে অপেক্ষা করতে হয় রুত্তির ১৮ বছর বয়স পর্যন্ত।
তারপর এল সেই দিন।
২০ ফেব্রুয়ারি ১৯১৮—রুত্তির ১৮তম জন্মদিন।
প্রাপ্তবয়স্ক হওয়ার পর তিনি নিজের সিদ্ধান্ত নিজেই নিলেন। কিছুদিনের মধ্যেই ইসলাম গ্রহণ করেন এবং ১৯ এপ্রিল ১৯১৮, ১৮ বছর বয়সী রুত্তি বিয়ে করেন ৪২ বছরের জিন্নাহকে।
এই বিয়ে তখন গোটা ভারতবর্ষে আলোড়ন তুলেছিল। ধনী পার্সি পরিবারের মেয়ে বাবার প্রবল আপত্তি উপেক্ষা করে মুসলিম এক ব্যারিস্টারকে বিয়ে করেছেন—এটা ছিল তৎকালীন সমাজের জন্য বিরাট ঘটনা।
আর আশ্চর্যের বিষয়, এই সম্পর্কের শুরুটা কিন্তু ছিল ভীষণ সুন্দর।
রুত্তি ছিলেন অসাধারণ সুন্দরী, স্বাধীনচেতা ও সংস্কৃতিমনা। পোশাক, সাহিত্য, শিল্প—সবকিছুতেই ছিল তাঁর নিজস্ব রুচি। জিন্নাহর কঠোর, সংযত ব্যক্তিত্বের পাশে রুত্তির প্রাণবন্ত উপস্থিতি যেন সম্পূর্ণ বিপরীত এক জগত তৈরি করেছিল।
তাদের ঘরে আসে একমাত্র সন্তান দীনা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জিন্নাহর রাজনৈতিক ব্যস্ততা, কাজের চাপ এবং দুজনের জীবনদর্শনের পার্থক্য তাদের সম্পর্কে দূরত্ব তৈরি করতে থাকে।
একসময় সেই ভালোবাসার সম্পর্কও ভে/ঙে যায়।
রুত্তি স্বামী থেকে আলাদা হয়ে বোম্বের তাজমহল হোটেলে থাকতে শুরু করেন। শারীরিক অসুস্থতা, মানসিক কষ্ট আর একাকিত্বে তাঁর শেষ জীবনটা হয়ে ওঠে অত্যন্ত বেদনাদায়ক।
জিন্নাহকে লেখা তাঁর শেষ চিঠির সঙ্গে যুক্ত একটি বিখ্যাত আবেগঘন বাক্য আজও মানুষকে নাড়া দেয়—
“আমাকে সেই ফুলটির মতো মনে রেখো, যেটি তুমি ছিঁড়ে এনেছিলে; যে ফুলটিকে তুমি পায়ে মাড়িয়ে দিয়েছ, তাকে মনে রাখার দরকার নেই।” 💔
তারপর আসে ২০ ফেব্রুয়ারি ১৯২৯।
ঠিক নিজের ২৯তম জন্মদিনে রুত্তি মা”রা যান।
তাঁর মৃ*ত্যুর কারণ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। দীর্ঘদিনের অসুস্থতার কথা যেমন পাওয়া যায়, তেমনি ঘুমের ওষুধ অতিরিক্ত সেবনের মাধ্যমে আ*ত্ম হ*ত্যার দাবিও জীবনীকারদের লেখায় এসেছে। তবে বিষয়টি নিয়ে সম্পূর্ণ নির্ভরযোগ্য সরকারি চিকিৎসা নথি নেই।
সেদিন জিন্নাহ ছিলেন দিল্লিতে। শ্বশুর দিনশা পেটিটের কাছ থেকেই তিনি রুত্তির মৃ*ত্যু সংবাদ পান। খবর পেয়ে তিনি মুম্বাইয়ের উদ্দেশে রওনা হন।
তারপর…
রুত্তির ক/ব/রের পাশে দাঁড়ানো সেই কঠোর, সংযত, আবেগ লুকিয়ে রাখা জিন্নাহকে নাকি আর আগের মতো দেখা যায়নি।
কবরের মাটি দিতে গিয়ে তিনি ভে/ঙে পড়েছিলেন। প্রকাশ্যে নিজের আবেগ খুব কমই দেখাতেন যে মানুষটি, সেই জিন্নাহই সেদিন কেঁদেছিলেন।
যে মেয়েটিকে পাওয়ার জন্য তিনি দুই বছর অপেক্ষা করেছিলেন,
যে মেয়ের ভালোবাসার জন্য পরিবার ও সমাজের বিরোধিতা সহ্য করেছিলেন—
শেষ পর্যন্ত সেই মেয়েটিই তাঁকে ছেড়ে চলে গেলেন মাত্র ২৯ বছর বয়সে।
একটা প্রেম শুরু হয়েছিল দার্জিলিংয়ের পাহাড়ে…
আর শেষ হয়েছিল মুম্বাইয়ের এক ক/ব/রের পাশে—
জিন্নাহর চোখের জলে।💔 কালেক্ট

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...