বুধবার, ২৯ জুলাই, ২০২৬

১১ আগস্ট থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

  • প্রকাশিত: 27 July 2026, 12:40 PM | আপডেট: ২ দিন আগে

  নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ এশিয়ার বৃহত্তম ৭২৫ বর্গকিলোমিটার কৃত্রিম হ্রদে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়েছে।  ১১ আগস্ট থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। ১০ আগষ্ট পর্যন্ত মাছ আহরণ বন্ধ থাকবে।

সোমবার ২৭ জুলাই সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদ থেকে মৎস্য আহরণ ও বাজারজাতকরণের অনুমতি সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএফডিসির কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন কেন্দ্রের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাছের প্রাকৃতিক প্রজনন ও নিরাপদ বংশবৃদ্ধি নিশ্চিত করতে গত ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

তবে নির্ধারিত সময়ে হ্রদে পর্যাপ্ত পানি বৃদ্ধি না হওয়া এবং মাছের প্রজনন কার্যক্রম আশানুরূপ না হওয়ায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাঙ্গামাটি মৎস্য ব্যবসায়ীরা  বলেন, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি এবং মাছের বংশবৃদ্ধির বিষয়টি বিবেচনা করে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সরকার ও মৎস্য আহরণের সঙ্গে জড়িত সবাই উপকৃত হবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফীসভায় বিএফডিসির কর্মকর্তা, জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রতিনিধি এবং মৎস্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...