বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৮ জনকে গ্রেফতার

  • প্রকাশিত: 17 September 2026, 3:23 AM | আপডেট: ৪ সপ্তাহ আগে

নিজস্ব প্রতিনিধি:-  কোতয়ালী থানার বিশেষ অভিযানে দাঙ্গাবাজ,‎মাদক কার্বারী, মাদক সেবী, ওয়ারেন্টভুক্ত আসামী ও রাঙ্গামাটি কলেজ গেইট এলাকার মাদক সম্রাট মাহাবুবসহ ০৮জন গ্রেফতার উদ্ধার ২০(বিশ) পিচ ইয়াবা‎

বুধবার  রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম  নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।‎
‎০১। মোঃ মাহাবুব আলম (৩৮), পিতা- চুন্নু মিয়া, মাতা- মিনারা বেগম, সাং- কলেজ গেইট, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলার হেফাজত হতে ২০ (বিশ) ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) উদ্ধার পূর্বক তাহাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বিধি মোতাবেক তাহার বিরুদ্ধে মাদক উদ্ধার সংক্রান্তে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
‎
‎০২। মোঃ মানিক উদ্দীন (২৫), পিতা-মৃত আবু তাহের, মাতা-রোকসানা বেগম, সাং-ফিশারীঘার্ট, ০৭নং ওয়ার্ড, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি,
‎০৩। মোঃ আকবর আলী (৪৫), পিতা- মৃত রুস্তম আলী, মাতা- কুলসুমা বেগম, সাং- রিজার্ভ বাজার, শুটকি পট্টি, ০১নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি,
‎০৪। মোঃ জুয়েল (২৩), পিতা- মোঃ কালাম, মাতা- ইয়াসমিন আক্তার, সাং- তবলছড়ি বাজার, মাস্টার কলোনী, ০৮নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি,
‎০৫। মোঃ সিদ্দিকুর বাবু (৩৬), পিতা- মোঃ আবুল হোসেন, মাতা- মনোয়ারা, স্থায়ী সাং- উত্তর শালন্দার (চাকলাপাড়া), থানা- পার্বতীপুর, জেলা-দিনাজপুর, বর্তমানে- মারী স্টেডিয়াম, থানা-কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা।
‎(উপরোক্ত আসামীদের মাদক কার্বারী হিসাবে গ্রেফতার করা হয়।)
‎
‎০৬। মোঃ মাসুদ রানা (৩১), পিতা- মৃত আব্দুল হান্নান, মাতা- করফুলা খাতুন, স্থায়ী : (মাইনী, ৩নং ওয়ার্ড, সোনাইমুখ, আব্দুল হান্নানের বাড়ী) , থানা- লংগদু, জেলা -রাঙ্গামাটি, বর্তমান : সাং- হাসপাতাল এলাকা (হাসপাতাল রোড),থানা- রাঙ্গামাটি সদর, জেলা -রাঙ্গামাটি পার্বত্য জেলাকে দাঙ্গা সংগঠনের অপরাধে গ্রেফতার করা হয়।
‎
‎০৭। মোঃ রাশেদ(৩৪), পিতা- মোঃ মোক্তার আহম্মদ-স্থায়ী: সাং-প্রহরচান্দা, বড়ইতুলী ইউপি ৭নং ওয়ার্ড গ্রাম- পাহাড় চান্দা, ইউনিয়ন- বরইতলী, থানা- চকরিয়া, জেলা -কক্সবাজারকে মাদক সেবন করার অপরাধে গ্রেফতার করা হয়।
‎
‎০৮। মোঃ আবুল কালাম (৪২), পিতা- মোঃ শুক্কুর আলী, স্থায়ী: গ্রাম- রিজার্ভ বাজার (প্রধান সড়ক পূর্ব পাশ, রিজার্ভ বাজার) , উপজেলা/থানা- রাঙ্গামাটি সদর, জেলা -রাঙ্গামাটিকে সিআর গ্রেফতারী পরোয়ানা মুলে গ্রেফতার করা হয়।
‎
‎গ্রেফতারকৃত ০১,০৩,০৬,০৭ ও ০৮নং আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে এবং অবশিষ্ট আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইবে।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...