বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মানিকছড়ি পুলিশ ক্যাম্প কর্তৃক  সিএনজি, ২১০( দুইশত দশ ) লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ০৪ জন আসামি গ্রেফতার 

  • প্রকাশিত: 17 September 2026, 3:42 AM | আপডেট: ৪ সপ্তাহ আগে

নিজস্ব প্রতিনিধি:-  মানিকছড়ি পুলিশ ক্যাম্প কর্তৃক  সিএনজি, ২১০( দুইশত দশ ) লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ০৪ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

অদ্য ১৭/০৯/২০২৬ বৃহস্পতিবার সকাল ০৬:১০ ঘটিকার সময় রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানাধীন মানিকছড়ি চেকপোস্টে নিয়মিত তল্লাশি কালে রাঙ্গামাটি হইতে খাগড়াছড়িগামী একটি সিএনজিকে দাড়ানোর সংকেত দিলে সিএনজির চালক সংকেত না মেনে সিএনজিসহ খাগড়াছড়ির দিকে পালিয়ে যায়। সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অপর একটি সিএনজি দিয়ে তাঁড়া করে রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার সাপছড়ি ইউনিয়নের বৌধিপুর সাকিনে পেট জুরোনী রেস্টুরেন্টের সামনে খাগড়াছড়ি গামী পাকা রাস্তার উপর সিএনজিটি আটক করতে সক্ষম হই।

উপস্থিত সাক্ষীর সামনে সিএনজি গাড়িটি তল্লাশি কালে ০৬ টি প্লাস্টিকের বস্তার ভিতরে ১৭৫(একশত পচাত্তর) টি স্যালাইনের প্যাকেটে সর্বমোট-২১০(দুইশত দশ) কেজি( স্যালাইনের প্যাকেটসহ ডিজিটাল ওজন মাপার মেশিনে পরিমাপকৃত) দেশীয় তৈরি চোলাই মদ প্রাপ্ত হয়ে জব্দ তালিকা মোতাবেক অদ্য ১৭/০৯/২৬ খ্রিঃ সকাল ০৬.১০ ঘটিকায় জব্দ করা হয়েছে । উক্ত সময় অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাই মদ পরিবহন করায় ০১ টি নাম্বার বিহীন সিএনজি সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল /১।মোঃ নুরুল ইসলাম(৬৮)পিতা- মৃত মোঃ মহিউদ্দিনমাতা- পাকিজা বেগমস্ত্রী – পারভিন আক্তার সাং- মহসীন কলোনী, রিজার্ভ বাজার, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি।২। হপেন ত্রিপুরা প্কাশ সুজন (২১)(সিএনজি চালক)
পিতা- রনে মহন ত্রিপুরামাতা- সুজন্তা ত্রিপুরাসাং- মুড়া পাড়া, ০১ নং ওয়ার্ড, সিন্দুক ছড়ি ইউপি, থানা- গুইমারা, জেলা-খাগড়াছড়ি।৩। ধনী ত্রিপুরা (৩০)পিতা- গোহেন্দ্র লাল ত্রিপুরামাতা-প্রেমলতা ত্রিপুরা,সাং- রাম গোপাল পাড়া, ০৩ নং ওয়ার্ড, সিন্দুক ছড়ি ইউপি, থানা- গুইমারা, খাগড়াছড়ি।৪। গোপন ত্রিপুরা প্রকাশ রাসেল(২৩),পিতা- থৈংগা ত্রিপুরা,মাতা-মেন্তি বালা ত্রিপুরা,সাং- মইগ্যাছড়ি, ০১ নং ওয়ার্ড, সিন্দুকছড়ি ইউপি, থানা- গুইমারা, খাগড়াছড়ি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...