নিজস্ব প্রতিবেদক:- রাঙামাটি পৌরসভা সাধারণত নিয়মিত বা সর্বোচ্চ পৌর কর প্রদানকারীদের উৎসাহিত করতে সু নাগরিক হিসাবে বিশেষ সম্মাননা বা ক্রেস্ট প্রদান করা হয়েছে । সময়মতো পৌরকর পরিশোধ করায় ৫০ করদাতাকে সু নাগরিক হিসাবে সম্মাননা বা ক্রেস্ট প্রদান করা হয়। সময়মত পৌরকর পরিশোধ করে সু নাগরিক হিসাবে রাঙামাটি পৌরসভার সার্বিক উন্নয়নে নাগরিক সেবায় ভুমিকা রাখায় করদাতাদের সম্মাননা বা ক্রেস্ট প্রদান করা হয়।পৌর প্রশাসক মোবারক হোসেন বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর দুইবার পৌর কর মেলা অয়োজন ব্যাপক সাড়া পেয়েছি। এতে ১৩ কোটি পৌরকর আদায় করতে পেরেছি। পৌরকর থেকে কর্মচারী কর্মকর্তাদের বেতন হয়। তৎমধ্যে পৌরসভার অনেক কর্মকর্তা কর্মচারীদের বকেয়া বেতন অবসরভাতা মিলিয়ে প্রায় ৫ কোটি টাকা পরিশোধ করেছি।