বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রাঙামাটির স্থানীয় সাংবাদিকদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশিত: 5 October 2026, 5:29 PM | আপডেট: ১ সপ্তাহ আগে

linkedin sharing button

নিজস্ব প্রতিনিধি  : রাঙামাটি পার্বত্য জেলার সাংবাদিকদের সাথে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার শুভেচ্ছা বিনিময় করেছেন ।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫ ঘটিকা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে শুভেচ্ছা বিনিময় হয়েছে।  জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারসভাপতিত্বে অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, শাশ্বত চাকমা, বিলটু চাকমা, মো. তোফাজ্জল হোসেন, বিটু চাকমা, সুপর্ণ দেব বর্মণ, ত্রিমতি খেয়াং, প্রেমা তালুকদার, উথাই মং মারমা,পাইসিং মং মারমা, নন্দিতা দাশসহ অধিকাংশ সদস্য এসময় উপস্থিত ছিলেন।
 এসময় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ফজলে এলাহি,শান্তিময় চাকমা,সুনীল কান্তি দে,সাখাওয়াত হোসেন রুবেল আলমগীর মানিক,সোলায়মান,ফাতেমা জান্নাত মুমু, হান্নান, ও সুপ্রিয় চাকমা শুভ বক্তব্য রাখেন।

শুভেচ্ছা বিনিময়কালে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দিপু বলেন, পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা নিয়ে আমরা নবগঠিত জেলা পরিষদ নব উদ্যোমে কাজ করতে চাই।

তিনি বলেন, আমরা চাই বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদের মাধ্যমে রাঙামাটির সম্ভাবনা ও সমস্যাগুলো সঠিকভাবে ফুটে উঠুক, যা আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।” এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং সংস্কৃতির উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বর্তমান পরিষদ কাজ করছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জনসচেতনতা সৃষ্টিতে সংবাদকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।#

 

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...