নিজস্ব প্রতিনিধি: রাঙামাটির সাবেক পৌর কাউন্সিলর নেয়াজ আহমেদের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অপচেষ্টা ও সোনা আত্মসাতের মামলায় বড় অগ্রগতি হয়েছে। অদ্য ধার্য তারিখে জুডিশিয়াল ইনকুয়েরি (বিচার বিভাগীয় তদন্ত) রিপোর্টে অপরাধের প্রাথমিক সত্যতা মেলায় আগামী ৫ নভেম্বর ২০২৬ তারিখে আদালত পরবর্তী ধার্য্য তারিখ রিপোর্ট পর্যালোচনার জন্য দিন ধার্য করেন।
বাদী পক্ষের নতুন আইনজীবি অ্যাডভোকেট শহিদুল ইসলাম বলেন. বাদী বিবাদী আপোষের শুনানী হয়েছে,আগামী ৫/১১/২০২৬ ইং পর্যালোচনার জন্য ধার্য্য করা হয়েছে।
অভিযুক্ত নেওয়াজ আহমেদ বিএনপির উপজেলা সহ-সভাপতি এই ঘটনায় রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান বলেন, আমি খবর পেয়েছি ,আমরা আলোচনা বিস্তারিত জেনে নেবো। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান মুঠোফোন বন্দ পাওয়া গেছে।
নোটারী পাবলিক সুত্রে জানাগেছে. পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে এক গৃহবধূকে কুপ্রস্তাব প্রদান, ভয়ভীতি প্রদর্শন, জোরপূর্বক ধর্ষণের অপচেষ্টা এবং সাড়ে ৫ ভরিরও বেশি স্বর্ণালংকার আত্মসাৎ করার অভিযোগে রাঙামাটির সাবেক এক পৌর কাউন্সিলরের বিরুদ্ধে আদালতে নালিশি মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তির নাম নেয়াজ আহমেদ (৫০)। তিনি রাঙামাটি পৌরসভার সাবেক কাউন্সিলর এবং ডিসি বাংলো রোড এলাকার বাসিন্দা। ভুক্তভোগী গৃহবধূ কানিজ সুলতানা কেয়া (২৬) বাদী হয়ে রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন (মামলা নং- ১৮/২৬, কোতোয়ালী)। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ)/১০ ধারা এবং দণ্ডবিধির ৪০৩/৪০৬/৪২০/৫০৬(ii) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, আসামির সঙ্গে বাদীনির পরিবারের পূর্বপরিচয় থাকার সুবাদে তিনি প্রায়ই বাদীনির বাসায় যাতায়াত করতেন। একপর্যায়ে ব্যবসায়িক সংকটের কথা বলে সরল বিশ্বাসের সুযোগ নিয়ে গত ২১ এপ্রিল ২০২৬ তারিখে ওই গৃহবধূর কাছ থেকে ১ মাসের জন্য হাওলাত হিসেবে ৫ ভরি ২ আনা স্বর্ণালংকার নেন। পরবর্তীতে স্বর্ণালংকার ফেরত না দিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে কুপ্রস্তাব এবং কুরুচিপূর্ণ বার্তা পাঠাতে শুরু করেন। রাজি না হলে স্বামী ও তাকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং ডিভোর্সের হুমকি দেওয়া হয়।
মামলার অভিযোগে সুত্রে জানাগেছে , গত ২৩ আগস্ট ২০২৬ তারিখ রাতে আসামি বনরূপার কাটা পাহাড় লেইন এলাকায় গৃহবধূর ভাড়া বাসায় প্রবেশ করে শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাকে মারধর ও শ্লীলতাহানি করে জোরপূর্বক বেডরুমে নিয়ে ধর্ষণের অপচেষ্টা চালান। পরবর্তীতে গৃহবধূর চিৎকারে তার স্বামী চলে এলে আসামি পালিয়ে যান।
সর্বশেষ গত ২ অক্টোবর ২০২৬ তারিখে ফোনে গৃহবধূকে সোনা ফেরত না দেওয়ার ঘোষণা এবং মুখ খুললে প্রাণনাশের হুমকি দেন অভিযুক্ত সাবেক এই কাউন্সিলর। ঘটনাটি নিয়ে সামাজিকভাবে মীমাংসার নামে কালক্ষেপণ করা হলে পরবর্তীতে থানা কর্তৃপক্ষের পরামর্শে বাদী আদালতের শরণাপন্ন হন।
ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু বিচার এবং আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে। বিবাদী নেয়াজ আহমেদ বলেন, আমার আত্মীয় সম্পর্কে ভুল বুঝাবুঝির নোটারি পাবলিক মাধ্যমে আপোষ হয়েছে। অদ্য ধার্য তারিখে জুডিশিয়াল ইনকুয়েরি (বিচার বিভাগীয় তদন্ত) রিপোর্টে অপরাধের প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের পিপি।