“
আজীবন সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার্ড গ্রাজুয়েট,
আজীবন সদস্য রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট,
আজীবন সদস্য এফপিএবি রাঙামাটি,
প্রতিষ্ঠাতা সদস্য রাঙামাটি আইন কলেজ।
সাবেক সফল সভাপতি, রাঙামাটি জেলা বিএনপি।
সাবেক সিঃযুগ্ম জেলা জজ,বাংলাদেশ সিভিল সার্ভিস ৭ম ব্যাচ, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
💟পারিবারিক রাজনৈতিক ইতিহাসঃ
পিতা প্রয়াত সুবিমল দেওয়ান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে রাঙামাটি জেলা বিএনপির প্রতিষ্ঠা কালিন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহন করেন এবং পরবর্তীতে রাঙামাটি জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এসময় তরুণ দীপেন দেওয়ান মাধ্যমিক পরীক্ষা পাস করার পর রাঙামাটি সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন এবং রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠা কালিন সংগঠক হিসেবে ছাত্রদলের সাথে পথ চলা আনুষ্ঠানিক ভাবে শুরু করেন।
পরবর্তীতে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৮ম ব্যাচের ছাত্র হিসেবে ভর্তি হন এবং একই ব্যাচের তরুন সালাউদ্দিন আহমেদকে(বর্তমান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য) বন্ধু হিসেবে পাশে পান এবং একসাথে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন।
আইন বিভাগে সফলতার সহিত গ্রাজুয়েশন শেষ করে পারিবারিক চাপের মুখে ৭ম বিসিএস কর্মকর্তা হিসেবে জুডিশিয়াল সার্ভিসে যোগদান করলেও মনে প্রানে ছিলো জাতীয়তাবাদী আদর্শ।উল্লেখ্য যে জনাব সালাউদ্দিন আহমেদ ও একই বিসিএসে প্রশাসন ক্যাডারে যোগদান করেন।
💟রাজনীতিতে পুনঃপ্রবর্তনঃ
২০০৫ সালে বিএনপি সরকারের শেষ সময়ে এসে বিএনপির তৎকালীন কিছু এমপি ও মন্ত্রী দল ত্যাগ করে নতুন দল গঠন করলে ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের দায়িত্ব নেওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে কোন রকম আর্থিক সুবিধা গ্রহন না করে দীর্ঘ ১৯ বছর ১০ মাস জুডিশিয়াল সার্ভিসের চাকুরী থেকে স্বেচ্ছায় অব্যহতি নিয়ে আবার পুনরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে সক্রিয় হন তৎকালীন সিঃযুগ্ম জেলা জজ জনাব দীপেন দেওয়ান মহোদয়।
💟 সাংগঠনিক দায়িত্ব পালনঃ
তৎকালীন সেনাপ্রধান মঈনুদ্দিন-ফখরুদ্দিন-হাসিনা ষড়যন্ত্রে
২০ জানুয়ারি ২০০৬ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হলে এবং ১১ জানুয়ারি বাংলাদেশের রাজনীতির এক কালো অধ্যায় কুখ্যাত ১/১১ সৃষ্টি হলে বিএনপির উপর স্বরণকালের সেরা ক্র্যাকডাউন চালানো হয়।দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তৎকালীন সিঃযুগ্ম মহাসচিব বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো সহ একে একে দেশপ্রেমিক জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিবিদদের যখন অন্যায়ভাবে কারাগারে প্ররণ করা হয়,যখন একদল বিশ্বাসঘাতক সংস্কারপন্থী বিএনপি হিসেবে জিয়া পরিবারের সদস্যদের রাজনীতির বাহিরে নেওয়ার চেষ্টায় লিপ্ত ছিলেন তখন এডভোকেট খন্দকার দেলোয়ার হোসেন,এডভোকেট রুহুল কবির রিজভী সহ গুটি কয়েক এডভোকেট ও দলের প্রতি লওয়াল ব্যক্তিদের সাথে থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে আইনী ও রাজনৈতিক বিবৃতি প্রদান করতেন তাদের সাথে ছিলেন সদ্য চাকুরী থেকে স্বেচ্ছায় অব্যহতি নেওয়া রাঙামাটি মাটি ও মানুষের নেতা আমাদের প্রিয় নেতা জনাব দীপেন দেওয়ান মহোদয়।
সারাদেশে দুই উদ্দিনের বিএনপির উপর ক্র্যাকডাউনের অংশ হিসেবে রাঙামাটি জেলা বিএনপির সকল স্থরের নেতারা গাঁ ডাকা দিলে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয় এক ভূতুরে ঘরে পরিনত হয়।
রাঙামাটি জেলার তৃণমূলের নেতাকর্মীরা যখন কোন অভিভাবক পাচ্ছিল না তখন জনাব দীপেন দেওয়ান মহোদয় রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ের তালা খুলে প্রবেশ করেন এবং ১/১১ সরকারের সময়ে বাংলাদেশের প্রথম কোন বিএনপির কার্যালয় হিসেবে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে ওপনলি বসা শুরু করেন।
এতে তৃণমূলের নেতাকর্মীরা ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হতে শুরু করে জনাব দীপেন দেওয়ান মহোদয়ের নেতৃত্বে।
সংগঠন গুছিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে অনশন থেকে শুরু করে নানান কর্মসূচী পালন করতে থাকেন রাঙামাটি জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গনে।
💟বিএনপির চেয়ারপার্সন হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রস্তাবকারীঃ
৮ ডিসেম্বর ২০০৯ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৫ম জাতীয় কাউন্সিলে দলের চেয়ারপার্সনের প্রস্তাকারী হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেতা রাঙামাটি জেলা বিএনপির তৎকালীন সভাপতি জনাব দীপেন দেওয়ান মহোদয়কে নির্ধারণ করেন এবং এই প্রস্তাব দলের সকল কাউন্সিলরদের পক্ষে তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন সমর্থন করেন।
💟রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহনঃ
তুমুল দেশীয় ও আন্তর্জাতিক চাপের মুখে
১/১১ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি দিতে বাধ্য হলে জনাব দীপেন দেওয়ান মহোদয় প্রথমে জেলা বিএনপির আহ্বায়ক এবং পরবর্তীতে জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেন।
💟সাংগঠনিক কার্যক্রমঃ
১/১১ এর মতো কঠিন পরিস্থিতিতে রাঙামাটি জেলা বিএনপির দায়িত্ব নিয়ে নেতা কর্মীদের বাড়ী বাড়ী গিয়ে রাজনীতিতে সক্রিয় করার মিশনে অত্যান্ত যোগ্যতার সাথে সফল হয়েছেন।
বিভিন্ন জাতী সত্ত্বার এই রাঙামাটি পার্বত্য জেলায় সকল সম্প্রদায়ের মাঝে বিএনপির জাতীয়তাদী আদর্শ এমন ভাবে পৌঁছাতে সক্ষম হন যে দলে দলে বিভিন্ন সম্প্রদায়ের সাধারণ লোকজন জনাব দীপেন দেওয়ান মহোদয়ে হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপির পতাকা তলে যোগদান করেন।
পরবর্তীতে রাঙামাটি জেলা বিএনপির এমন একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেন যেখানে দীপেন দেওয়ান আত্মকেন্দ্রিক না হয়ে সকল সম্প্রদায়ের মাঝে বিএনপিকে ছড়িয়ে দেন।নেতা কর্মী থেকে শুরু করে পার্বত্য রাঙামাটি জেলার বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন বিপদ আপদ কালীন সময়ে বাড়ীতে অথবা হাসপাতালে গিয়ে সমবেদনা জানাতে শুরু করেন।
বিএনপি যে অসাম্প্রদায়িক একটা দল তার উদাহরণস্বরূপ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে পরামর্শক্রমে প্রতি বছর ম্যাডামের কার্যালয়ে বিভিন্ন সম্প্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করার মুল পরিকল্পনা কারী আমাদের প্রিয় নেতা জনাব দীপেন দেওয়ান মহোদয়।
💟সাংগঠনিক সফলতাঃ
১/১১ এর সময়ে বিএনপির চরম দুঃসময়ে রাঙামাটি জেলা বিএনপির দায়িত্ব গ্রহন করার পর দীপেন দেওয়ান মহোদয়ের সাংগঠনিক দক্ষতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন পর্যায়ে দলগতভাবে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে সফলতা অর্জন করে।
৮ম জাতীয় সংসদ নির্বাচনে মঈন ইউ-ফখরুদ্দিন ষড়যন্ত্রে ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনটি হাত ছাড়া হয় অল্প কিছু ভোটের ব্যবধানে। ২০১২ সালের রাঙামাটি পৌরসভার নির্বাচনে ৩০ বছরের রেকর্ড ভঙ্গ করে বিএনপি সমর্থিত প্রার্থী সাবেক জেলা ছাত্রদলের সভাপতি জনাব সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো প্রথম বারের মতো পৌর মেয়র নির্বাচিত হন।
এছাড়া ২০০৯ সালের প্রথমার্ধে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে ২০০৯ সালে ভাইস চেয়ারম্যান পদে এবং ২০১৪ সালে চেয়ারম্যান পদে জয়লাভ করেন দিলদার হোসেন যিনি বর্তমানে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দায়িত্ব পালন করছেন।একই সাথে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নুর নাহার বেগম পর পর দুই বার নির্বাচিত হন যিনি বর্তমানে জেলা মহিলাদলের সিঃসহ সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও লংগদু উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা বিএনপির সভাপতি জনাব তোফাজ্জল হোসেন পর পর দুই বার চেয়ারম্যান পদে এবং নানিয়ারচর উপজেলার তৎকালীন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রনো বিকাশ চাকমা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন।
তাছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন গুলোতে বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে অনেকেই বিজয়ী হয়ে তৃণমূল পর্যায়ে দীপেন দেওয়ান মহোদয়ের নেতৃত্ব বিস্তৃতলাভ করে।
💟আন্দোলন সংগ্রামঃ
১/১১ সময়কাল থেকেই রাঙামাটির রাজপথে দীপেন দেওয়ান মহোদয়ের সরব উপস্থিতি ছিল।
সাংগঠনিক কৌশলে বিভিন্ন হরতাল অবরোধ গুলো এলাকা ভিত্তিক ভাগ করে নিজে তদারকি করতেন।
জেলা বিএনপির নেতৃত্বে বিশাল বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ হতো রাঙামাটি শহরের প্রাণ কেন্দ্র গুলোতে। সাবেক এমপি ও মন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সাবেক এমপি
এম ইলিয়াস আলী, সাবেক কাউন্সিলর চৌধুরী আলম সহ বিএনপির জাতীয় নেতৃবৃন্দের গুম ও গ্রেফতারের প্রতিবাদে রাঙামাটি শহরে বিশাল বিশাল বিক্ষোভ মিছিল, হরতাল অবরোধ গুলোতে স্বতোস্ফুর্তভাবে সাধারণ মানুষ পালন করতো।বিভিন্ন বিষয়ে সাংগঠনিক সফরে জনসংযোগ ও লিফলেট বিতরণ করতে রাঙামাটি জেলার প্রত্যান্ত অঞ্চল গুলোর একেবারে দূর্গম এলাকায় নিজে উপস্থিত হয়ে পালন করতেন।
💟 হয়রানি শিকার কর্মীদের পাশে দাঁড়ানোঃ
রাঙামাটি জেলা সদর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের জাতীয়তাবাদী আদর্শের যেকোন কর্মী সমর্থক আওয়ামী লীগ, পুলিশ লীগের যেকোন হামলা মামলার শিকার হলে সব সময় তাদের পাশে অভিভাবকের মতো দাড়ান।কোর্টে আইনী সহায়তা,হাসপাতাল গুলোতে চিকিৎসা সহায়তা দিয়ে এসব কর্মীদের পাশে এখনো পর্যন্ত ছুটে যান জনাব দীপেন দেওয়ান মহোদয়।
💟পুলিশী হামলা ও হয়রানির শিকারঃ
২০১৬ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্য লন্ডন গমন করলে হাসিনার অবৈধ আদালত অবৈধভাবে গ্রেফতারী পরোয়ানা জারী করলে তার প্রতিবাদে দীপেন দেওয়ান মহোদয়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে।উক্ত মিছিলে পুলিশ ন্যাক্কারজনক ভাবে হামলা করে এবং কয়েকজন কর্মীকে পুলিশ ভ্যানে তুলার চেষ্টা করলে দীপেন দেওয়ান মহোদয় নিজে পুলিশের হাত থেকে কর্মীদের ছাড়িয়ে নিয়ে রাজপথে বসে পরেন এবং বলেন “সাহস থাকলে আমাকে নিয়ে যান” এতে কর্মীরা অনুপ্রাণিত হয়ে সংগঠিত হচ্ছে দেখে পুলিশ সুকৌশলে ঐ এলাকা ত্যাগ করে।
💟সাংগঠনিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের শিকারঃ
রাঙামাটির মাটি ও মানুষের নেতা জনাব দীপেন দেওয়ান মহোদয়ের জনবান্ধন কর্মসূচী এবং কর্মীবান্ধব নেতৃত্বের কারনে আওয়ামী লীগের তৎকালীন এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি নানা ধরনের ষড়যন্ত্র শুরু করেন।
তার ষড়যন্ত্রের অংশ হিসেবে রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র কয়েকজনকে বিভিন্ন ঠিকাদারি কাজ ও আর্থিক সুবিধার বিনিময়ে ২০১৬ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গমন করলে এবং জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব গুমের শিকার হয়ে ভারতে আটকাবস্থায় থাকা কালিন সময়ে তথাকথিত পাহাড়ি-বাঙালি বৈষম্যের তকমা দিয়ে ২০১৬ সালে জেলা বিএনপির কাউন্সিলে ঘোষণা করে রাঙামাটি জেলা বিএনপির সভাপতির পদ থেকে ষড়যন্ত্র করে সড়িয়ে দেওয়া হয়।রাঙামাটির সাধারণ মানুষ দেখেছে জেলা বিএনপির কাউন্সিলে জেলা আওয়ামী লীগের তৎপরতা কতটুকু ছিলো।
💟জেলা বিএনপির দায়িত্ব বিহীন অবস্থায় আন্দোলন সংগ্রামঃ
জেলা বিএনপির সভাপতি পদ থেকে ষড়যন্ত্র করে সড়িয়ে দিয়ে নানা ভাবে অপমান অপদস্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হয় শুধুমাত্র রাজনৈতিক অঙ্গন থেকে যেনো দীপেন দেওয়ান মহোদয় দূরে চলে যায় এবং এটাই ছিলো জেলা আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর তালুকদারের একমাত্র চাওয়া।
কিন্তু জাতীয়তাবাদী আর্দশের এডভোকেট দীপেন দেওয়ান মহোদয় অত্যান্ত ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে এগুলো সহ্য করে দল ও দেশের কল্যাণে কাজ করে গেছেন।
কেন্দ্রীয় বিএনপি ঘোষিত সকল কর্মসূচী গুলো নিয়মিত ভাবে রাজপথে সক্রিয় ভাবে পালন করার পাশাপাশি তৃণমূলের সকল স্থরের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রক্ষা এবং সামাজিক,ধর্মীয় প্রোগ্রাম গুলোতে নিয়মিত যোগদান করে তৃনমুল পর্যায়ের নেতা কর্মীদের সব সময় চাঙ্গা রেখে চলেছেন।
💟২০১৮ সালের নির্বাচন কালিন ও পরবর্তী সময়ে দীপেন দেওয়ান মহোদয়ের ভূমিকাঃ
২০১৮ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে রাজনৈতিক পরিবারের একজন সদস্য হিসেবে ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন ফর্ম নেন এবং প্রাথমিক প্রার্থী তালিকার ০৩(তিন)জনের মধ্যে ১ নং প্রার্থী হিসেবে ঘোষিত হয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা নিকট নিজ মনোনয়ন ফর্ম জমা দিলেও পরবর্তীতে দলের নির্দেশনা অনুযায়ী নিজ মনোনয়ন ফর্ম প্রত্যাহার করে দল থেকে ফাইনাল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য মাঠে সক্রিয় ভূমিকা পালন করেন।
নির্বাচন পরবর্তী সময়ে মামলা হামলার শিকার নেতাকর্মীদের খুঁজ খবর নেন এবং কর্মীরা যেনো হতাশ না হয়ে যায় সেজন্য বিভিন্ন এলাকা ভিত্তিক রাজনৈতিক সফর করেন।
💟উপসংহারঃ
স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশ গ্রহনের মাধ্যমে নিজেকে একজন পোড়খাওয়া নেতা হিসেবে রাঙামাটির সাধারণ মানুষের হৃদয়ে আস্থার জায়গা করে নিয়েছেন রাঙামাটির মাটি ও মানুষের নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, সাবেক সিঃযুগ্ম জেলা জজ সাবেক মন্ত্রী,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়,রাঙ্গামাটি-২৯৯নং সংসদ সদস্য জনাব Dipen Dewan এমপি মহোদয়।
নিশ্চয়ই বার বার বঞ্চিত জননেতা জনাব দীপেন দেওয়ান মহোদয়কে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মনোনীত করে দল ও দেশের সেবা করার সুযোগ করে দিবেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম।এই দাবী রাঙামাটির খেটে খাওয়া মেহনতী মানুষের, এ দাবী দলের ত্যাগী বঞ্চিত স্বাচ্ছা জাতীয়তাবাদী প্রত্যেকটি নেতাকর্মীদের।