রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি,  বাঁধের ১৬টি জলকপাট

  • প্রকাশিত: 31 August 2026, 3:14 AM | আপডেট: ৩ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:- রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির ঝুলন্ত সেতুটি ডুবে গেছে।৩ফুট  করে জল বিদ্যুৎকেন্দ্রের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়।    গত শনিবার দুপুরের দিকে হ্রদের পানি বেড়ে ঝুলন্ত সেতুর পাটাতন ডুবতে শুরু করে। সেতুর পাটাতন ডুবে যাওয়ার কারণে পর্যটক ও দর্শনার্থীদের সেতুতে না ওঠার অনুরোধ জানিয়েছে রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্স কর্তৃপক্ষ।

এতেও চাপ না কমায় রোববার (৩০ আগস্ট) সকাল ৭টা ও ১০টার দিকে আরও ১২ ইঞ্চি করে দুই ফুট জলকপাট খুলে দেওয়া হয়। এতে কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের সহকারী প্রকৌশলী তারেক আহমেদ সাংবাদিকদের জানান, সকাল ১০টার দিকে হ্রদের পানির উচ্চতা ১০৬.২ ফুট এমএসএল ছিল। মোট ৩ ফুট জলকপাট খোলার কারণে ৫৮ হাজারের বেশি কিউসেক পানি নিষ্কাশিত হবে।

শনিবার জরুরি বিজ্ঞপ্তিতে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র জানায়, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দুপুর ২টায় ১০৫.৬৪ ফুট এমএসএল। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণসীমা ১০৯ ফুট এমএসএল।

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে বাঘাইছড়িসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির চাপ কমাতে  গত শনিবার ) রাত ৮টা ও ১০টার দিকে ৩ফুট  করে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুলন্ত সেতু ডুবে যাওয়ায় দর্শনার্থীদের ব্রিজে না ওঠার এবং পানিতে না নামার জন্য অনুরোধ করা হচ্ছে।

রাঙামাটির কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। তবে হ্রদে পানির উচ্চতা ১০৫ ফুট এমএসএল ছাড়ালেই ঝুলন্ত সেতুর পাটাতন ডুবে যায়। কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর ২টায় হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। পাটাতন ডুবে যাওয়ার পরও শনিবার বিকালে রাঙামাটিতে আসা কয়েকজন পর্যটককে সেতুতে চলাচল করতে দেখা গেছে।

রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা প্রতিবেদকে জানান, আজ দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে ঝুলন্ত সেতুর পাটাতন পানিতে তলিয়ে যায়। এরপরই পর্যটকদের প্রবেশ না করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়।

হ্রদের পানি বাড়ায় বাঘাইছড়িসহ বিভিন্ন এলাকার নিচু এলাকা প্লাবিত হচ্ছে। পানির চাপ কমাতে শনিবার রাতেই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের গেট খোলা হতে পারে।

বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেয়া হচ্ছে।

বিদ্যুৎকেন্দ্রের জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, হ্রদের পানির উচ্চতা দুপুর ২টায় ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট। উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য রাত ১০টায় ১৬টি গেট ছয় ইঞ্চি করে খুলে দেয়া হতে পারে। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি বের হবে। বৃষ্টিপাত ও পানির প্রবাহ বাড়লে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...