রাঙ্গামাটি প্রতিনি:- ১২ জুলাই ২০২৬,রবিবার। প্রবল ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ও দূর্যোগকালীন সময়ে দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি ও ২৯৯-রাঙামাটি আসনের সংসদ সদস্য সাবেক পার্বত্য বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী , জেলা পুলিশ সুপার রকিব উদ্দিন জেলার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে জেলা প্রশাসনের সকলস্থরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে মিলিত হোন।

রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বন্যা ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা এবং সমন্বয় সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দায়িত্ব সমন্বয় ও তদারকি করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি চট্টগ্রামের পাশাপাশি রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলায় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো এবং ত্রাণ কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করছেন।