রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

জুরাছড়ি উপজেলায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা

  • প্রকাশিত: 25 September 2026, 5:48 AM | আপডেট: ২ মাস আগে

 

নিজস্ব প্রতিনিধি:-  জুরাছড়ি উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, জনসেবা এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য জনাব দীপেন দেওয়ান মহোদয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাঙামাটি পার্বত্য জেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...