মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মৃত্যুবরণকারী নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

  • প্রকাশিত: 29 September 2026, 11:45 AM | আপডেট: ২ সপ্তাহ আগে
রাঙ্গাপ্রতিদিন ডেস্ক:-   ২৮ সেপ্টেম্বর ২০২৬, দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী বাংলাদেশ নৌবাহিনীর নৌসদস্য ট্রোম্যান খীসা, ইএ-৩-এর অন্ত্যেষ্টিক্রিয়া রাঙ্গামাটি জেলার নিজ গ্রামে যথাযোগ্য সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রয়াত নৌসদস্যের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।
গত ২০ সেপ্টেম্বর ২০২৬ দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ট্রোম্যান খীসা। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এসময় নৌবাহিনীর কর্মকর্তাগণ, সামরিক-বেসামরিক সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, সহকর্মী, পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। পরবর্তীতে প্রয়াত নৌসদস্যের স্ত্রীর হাতে বাংলাদেশ নৌবাহিনী ও জাতিসংঘের পতাকা, ক্যাপ এবং মেডেল তুলে দেওয়া হয়।
বাংলাদেশ নৌবাহিনী তাঁর আত্মত্যাগ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...