নিজস্ব প্রতিনিধি:-পাহাড়ের সব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, ‘পাহাড়ের সব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। কিছু প্রশাসনিক সমস্যা রয়েছে, যা চাইলেই দ্রুত সমাধান করা যাচ্ছে। আর রাজনৈতিক সমস্যাগুলো সমাধানের জন্য আলোচনা চলছে। আশা করছি শিগগিরই সবকিছুর সমাধান হবে।’
সাজেকে সৃষ্ট সমস্যার কিছু সমাধান হয়েছে। বাকি সমস্যাগুলো সমাধানে আলোচনা চলছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল।তিনি বলেন, সব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। কিছু সমস্যা প্রশাসনিক, যেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। আর কিছু সমস্যা রাজনৈতিক, সেগুলো সমাধানে আলোচনা চলছে। আশা করছি, এসব সমস্যারও সমাধান হবে।