রাঙ্গামাটি প্রতিদিন ডেস্ক:- রাঙ্গামাটি লংগদু উপজেলা বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা ফয়জুল আজীম এর সেগুন বাগান থেকে গাছ কেটে বিক্রির অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল করার ঘটনায় উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে উপজেলা বিএনপির সদস্য রাজ্জাককে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে।
গত ১৭ জুলাই লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের যৌথ স্বাক্ষরে এই নোটিশ জারি করা হয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে উপজেলা বিএনপির সদস্য রাজ্জাক মন্তব্য করেন যে, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ নেতা ফয়েজুল আজীম ফয়েজের একটি সেগুন বাগান থেকে প্রায় ২৪ লক্ষ টাকা মূল্যের গাছ কেটে বিক্রি করেছে উপজেলা বিএনপি।
এছাড়া ফয়জুল আজিমের বিরুদ্দে মিথ্যা মামলা বানিজ্যর অভিযোগ উঠেছে । অসুস্থতার কারণে কোথাও চলাফেরা করতে পারছে না বলে পরিবার সুত্রে জানিয়েছে।
এবিষয়ে আ.লীগ নেতা ফয়জুল আজীম বলেন, আমি এলাকার বাহিরে থাকায় উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল এর নেতৃত্বে আমার ৫০ লক্ষাধিক সেগুন বাগান কেটে নিয়ে গেছে।
এছাড়াও আমার জায়গায় এখন কে বা কারা ঘর নির্মণ করেছে। আমি সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাইনি। তিনি এখন গুরুত্ব অসুস্থ কথা বলতে পারছে না।
এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন বলেন, “দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এটি একটি পরিকল্পিত অপপ্রচার।ইস্যু করা নোটিশে অভিযুক্ত রাজ্জাককে আগামী তিন কার্যদিবসের মধ্যে তার বক্তব্যের স্ব-পক্ষে উপযুক্ত তথ্য-প্রমাণসহ লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে “কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না” তা জানতে চাওয়া হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়,কয়েক যুগ ধরে বিএনপির উপজেলা নেতৃত্বে ছিলেন ফয়জুল আজিম ,দলীয় দুবৃক্তদের কাছ থেকে জায়গা রক্ষা করতে আওয়ামীলীগে যোগদান করেছে বলে তার আক্তীয় স্বজন জানায়।
এসব বিষয় জানতে অভিযুক্ত বিএনপি নেতা রাজ্জাকের ( শেষ ডিজিট ০১৫৫*** ০০৫০৭) নাম্বারে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এই বিষয়ে তার কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। #