বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসির আটক

  • প্রকাশিত: 28 July 2026, 2:55 PM | আপডেট: ১৪ ঘন্টা আগে

 

নিজস্ব প্রতিনিধি ঃ- নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুব লীগ রাঙামাটির কাপ্তাই উপজেলা শাখার সভাপতি নাসির উদ্দীন (৫২) কে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টায় শহরের হ্যাপীড় মোড় থেকে তাকে আটক করে কোতয়ালী থানা পুলিশ।


কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের হ্যাপীর মোড় থেকে কাপ্তাই যুবলীগ নেতা নাসির উদ্দীনকে আটক করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিশেষ ক্ষমতা আইনে রাঙামাটি আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
উল্লেখ্য, যুবলীগ নেতা নাসির বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে কাপ্তাই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তার আগেও বনবিভাগের মামলায় গ্ৰেফতার হয় এই যুবলীগ নেতা ।২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর নাসির আত্মগোপনে চলে যান।
#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...