বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

রাঙামাটিতে বন বিভাগের বাঁধার মুখে কাপ্তাই সীতাঘাট মন্দিরের উন্নয়ন কাজ বন্ধ,স্থানীয়দের মাঝে ক্ষোভ

  • প্রকাশিত: 28 July 2026, 10:00 AM | আপডেট: ২ দিন আগে

নিজস্ব প্রতিনিধি :-
রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহাসিক সীতাঘাট মন্দিরের ভবন নির্মানে বাধাঁ প্রদান করছে বলে পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের বিরুদ্ধে অভিযোগ উঠেছে| বিগত সরকারের সময়ে শুরু হওযা এ মন্দিরের ভবন নির্মান কাজ বর্তমান সরকারের সময়ে এসে বাধাঁ প্রদান করায় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উদ্যোগ দেখা দিয়েছে| কিন্ত বনবিভাগ বলছে ভিন্ন কথা| বনবিভাগের মতে তাদের সংরক্ষিত জমিতে এ ভবন নির্মান করা যাবেনা| স্থানীয়দের এখন প্রশ্ন হলো গত তিন বছর পুর্বে এ ভবন নির্মান কাজ শুরু করা হলে তখন কেন বাধাঁ দেওয়া হয়নি| রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে তিন অর্থ বছরের প্রকল্পে প্রায় এক কোটি টাকা ব্যয়ে এ মন্দিরের ভবন নির্মান করা হচ্ছে বলে জানা গেছে|

স্থানীয়রা অবিযোগ করে জানায়, একই এলাকায় ইতিমধ্যে সীতামন্দির ছাড়াও নাট মন্দির, শিব মন্দির, নদীর পাড়ে গঙ্গা মন্দির করা হয়েছে| কিন্ত সরকার যেখানে উন্নয়ন চায় সেখানে বন বিভাগ কেন বাঁধা দিচ্ছেন| স্থানীয়দের অভিযোগ সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্থ করার জন্য পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগ পরিকল্পিতভাবে এ মন্দিরের ভবন নির্মানে বাধাঁ দিচ্ছে|
সীতা মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ  জ্যোতির্ময়ান্দ জানান, মন্দিরটি ২৬ বছরের আগে প্রতিষ্ঠিত হয়েছে| সীতা পাহাড়ের নামে এই মন্দির এর নামকরণ করা হয়েছে| রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হতে একটি ভবন নির্মান করা হচ্ছে| ইতিমধ্যে ভবন নির্মানের জন্য বেইজ ঢালাইসহ প্রায় ষাট শতাংশ কাজ সম্পাদন হওয়ার পর পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বনবিভাগের আওতায় কাপ্তাই বন বিভাগের পক্ষ হতে বাঁধা দেওয়া হচ্ছে| বনবিভাগ বলছে সংরক্ষিত বনে কোন স্থাপনা করা যাবেনা| তিনি প্রশ্ন রেখে বলেন তাহলে এখানে এতোগুলো ভবন নির্মান করা হয়েছে আর এ ভবনটি গত ২০২২ অর্থ বছর থেকে নির্মান করে আসছে তখন কেন বাধাঁ দেওয়া হয়নি! বাধা দেওয়া হলে সরকারের কোটি টাকা আমরা এখানে ব্যয় করতাম না|
পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেছেন সরকারী সংরক্ষিত বনে কোন প্রকার স্থাপনা নির্মান করা যাবে না। সীতা পাহাড় এলাকা হলো সংরক্ষিত বন| এখানে কোন প্রকার নির্মান কাজ করতে দেয়া হবেনা| তিন বছর পূর্বে এ ভবন নির্মান কাজ শুরু হওয়ার সময় কেন বাধাঁ দেওয়া হয়নি জানতে চাইলে তিনি বলেন,তখন বাধাঁ দেওয়া হয়েছিলো কিন্তু শেষ পর্যন্ত পারেনী| যে অথরিটি করেছে সে অথরিটি তা করতে পারেনা| এ বিষয়ে সরকারী যে সকল দপ্তর এসব স্থাপনা নির্মানে অর্থ বরাদ্ধ করেছে তাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে| এছাড়াও উক্ত এলাকায় এলজিইডির একটি রাস্তার কাজও বন্ধ করে দেয়া হয়েছে বলে তিনি জানান| সরকারী অর্থ ব্যয়ে সরকারী কোন প্রপাটিতো ধংস করতে পারেনা|
কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন,কাপ্তাই এলাকায় সীতা পাহাড় এলাকাটি যার নামে নামকরন করা হয়েছে সে নামেই এখানে মন্দিরসহ একাধিক স্থাপনা দীর্ঘদিন আগে থেকে রয়েছে| এখানে সীতার পাহাড়,সীতার ঘাট ও সীতার মন্দির রয়েছে| এক প্রকার সনাতনী সম্প্রদায়ের লোকজন এটিকে তীর্থস্থান হিসেবে ব্যবহার করে আসছে| প্রতি বছর দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে লোকজন আসেন পুজা অর্চনা করার জন্য| তিনি জানান, একটি অব্যহৃত জায়গার নির্ধারিত কিছু এলাকায় মন্দির নির্মান করা হচ্ছে| মন্দিরের জন্য একটি ভবনের প্রায় ষাট শতাংশ নির্মান কাজ সম্পাদন করা হলেও শেষ পর্যায়ে বন বিভাগ সংরক্ষিত বনের কথা উল্লেখ্য করে নির্মান কাজ বন্ধ করে দেয়ায় এ এলাকায় সম্প্রীতি বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে|
জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে ২০২২-২০২৩ অর্থবছরে তিন বছর মেয়াদে সীতা ঘাট মন্দির ভবন নির্মান কাজ শুরু করা হয়| পাইশি এন্টারপ্রাইজের নামে এ কাজ করছেন কাপ্তাইয়ের ঠিকাদার আক্তার হোসেন মিলন| তিনি জানান ইতিমধ্যে উক্ত মন্দিরের ভবন নির্মান কাজ সমাপ্ত করার জন্য এক বছর সময় বৃদ্ধি করা হয়| ইতিমধ্যে প্রায় ষাট শতাংশ কাজও সমাপ্ত করা হয়| অবশিষ্ট কাজ সমাপ্ত করতে গেলে বনবিভাগ থেকে বাধাঁ প্রদান করে| যার জন্য কাজ বন্ধ রাখা হয়| তিনি আরো জানান কাজ বন্ধ রাখার ফলে তিনি যেমনি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন তেমনি কাজটি পুরোদমে শেষ করতে না পারায় সরকারের টাকাও কোন কাজে লাগছে না|
কাপ্তাই সীতা ঘাট মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমলেন্দু বিকাশ দাশ বলেন,চলমান প্রকল্প হঠাৎ কেন বন বিভাগ বন্ধ করে দিল, সেটা আমাদের মাথায় আসছে না| এটা একটা হিন্দুদের ঐতিহাসিক তীর্থ স্থান| উৎসব পার্বন ছাড়াও এখানে প্রতিদিন ভক্তরা আসে| তিনি এ ভবনের অসমাপ্ত কাজ সম্পন্ন করার দাবী জানান|
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী প্রকৌশলী উজ্জল দেওয়ান বলেন,জেরা পরিষদ থেকে প্রকল্প দেয়ার আগেও সেখানে অনেক ভবন রয়েছে| বাজেট ¯^প্লতার কারনে তিন বৎসর মেয়াদী এ প্রকল্প গ্রহন করা হয়েছে| ইতিমধ্যে ঠিকাদার প্রায় ষাট লাখ টাকার বিলও উত্তোলন করেছে| হঠাৎ করে ভবন নির্মানের কাজ বন্ধ করে দেয়ায় এ এলাকায় বসবাসরতদের মধ্যে সম্প্রীতির পরিবেশ নষ্ট হওয়ার আশংকা রয়েছে| তিনি আরো জানান তিন বছর আগে যখন কাজ শুরু করা হয় তখন যদি কোন প্রকার বাধাঁ প্রদান বা বন বিভাগের সংরক্ষিত এলাকার কথা বলা হলে সরকারী টাকা এখানে ব্যয় হতোনা| # চৌধুরী হারুনুর রশীদ রাঙামাটি ২৮ জুলাই ২০২৬ মোবাইল-০১৫৫০৬০৮২০৫

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...