বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের

  • প্রকাশিত: 17 August 2026, 8:13 AM | আপডেট: ১ সপ্তাহ আগে

 রাঙামাটি প্রতিদিন ডেস্ক:- এক সম্পূরক আবেদনের শুনানি শেষে রোববার (১৬ আগস্ট) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঁঞার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এক সম্পূরক আবেদনের শুনানি শেষে রোববার (১৬ আগস্ট) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঁঞার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

তিনি জানান, চার মাসের মধ্যে কাপ্তাই লেকের প্রকৃত ম্যাপ অনুসারে সীমানা জরিপ করে এর ভেতরে থাকা অবৈধ স্থাপনার মালিকদের নাম-ঠিকানাসহ আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। একইসঙ্গে আদালত আগামী ২০২৭ সালের ৬ জানুয়ারি প্রতিবেদন দাখিলের জন্য তারিখ নির্ধারণ করেন।

আদালতের আদেশে রাঙামাটি জেলার জেলা প্রশাসক ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালককে এ রিপোর্ট দাখিলের জন্য নির্দেশ দেন।

রাঙামাটি জেলার কাপ্তাই লেকে অবৈধ দখলদারদের দ্বারা দূষণ ও দখল করা হচ্ছে মর্মে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট পিটিশন দায়ের করে। ২০২২ সালের ১৭ অক্টোবর রুল জারি করেন।

এ অবস্থায় এইচআরপিবি’র পক্ষে একটি সম্পূরক আবেদন দাখিল করে জেলা প্রশাসক রাঙামাটি ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালককে কাপ্তাই লেকের ম্যাপ অনুসারে সীমানা জরিপ ও অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশনা প্রার্থনা করেন।

আইনজীবী মনজিল মোরসেদ জানান, বর্তমানে অনেক অবৈধ দখলদাররা তাদের নিজের মালিকানা দাবি করছেন। এ কারণে তাদের উচ্ছেদ করা যাচ্ছে না। এই কারণে জরিপ করে প্রকৃত দখলদারদের চিহ্নিত করা প্রয়োজন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...