মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাঙামাটির সাজেক ভ্যালী পর্যটন কেন্দ্র সাময়িক ভাবে বন্ধ ঘোষণা

  • প্রকাশিত: 11 October 2026, 5:19 PM | আপডেট: ১ দিন আগে

নিজস্ব প্রতিনিধি:-
রাঙামাটির সাজেক ভ্যালী পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার(১১ অক্টোবর) সন্ধ্যায় ছয়টা থেকে পরবর্তী ঘোষনা না দেওয়া পর্যন্ত সাময়িক ভাবে বন্ধ ঘোষনা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। সন্ধ্যা ৭.১০ মিনিটে জেলা প্রশাসনের ফেইজে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী এক জরুরী বিঞ্জপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
রবিবার সন্ধ্যায় জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী উল্লেখ করেন,রবিবার সন্ধ্যা ছয়টা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালী পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। একইসাথে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার বিকাল পাচটার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।#

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...