মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

একজন আইনজীবীর নোবেল শান্তি পুরস্কার অর্জন—আইনজীবীদের জন্য গর্ব ও আনন্দের বিষয়

  • প্রকাশিত: 10 October 2026, 4:46 PM | আপডেট: ২ দিন আগে

 

আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী বিশিষ্ট মানবাধিকার আইনজীবী নাভানেথেম পিল্লাই (নাভি পিল্লাই) ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন।একজন আইনজীবীর নোবেল শান্তি পুরস্কার অর্জন—আইনজীবীদের জন্য গর্ব ও আনন্দের বিষয় নিয়ে ভাবনা !

একজন আইনজীবী হিসেবে আমি বিশ্বাস করি, আইন পেশার প্রকৃত মর্যাদা কেবল আদালতে মামলা পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানবাধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের ন্যায়বিচার নিশ্চিত করার মধ্যেই এর গভীর তাৎপর্য নিহিত।

আইনজীবীদের মেধা, সততা, সাহস ও মানবিক দায়বদ্ধতা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নাভি পিল্লাইয়ের এই অর্জন আইন পেশার সঙ্গে যুক্ত সবার জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে।

আইন হোক ন্যায়বিচারের হাতিয়ার, মানবাধিকার হোক সুরক্ষিত, আর শান্তি প্রতিষ্ঠিত হোক বিশ্বজুড়ে।

লেখক -অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...