আসন্ন ধর্মীয় উৎসবগুলো যাতে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, তা নিশ্চিত করা। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে রাঙামাটিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আসন্ন ধর্মীয় উৎসবগুলো নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। উৎসবগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।#