রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

 রাঙামাটিতে উচ্ছদের নিষেধজ্ঞা অমান্য করায় জেলা প্রশাসক আদালত অবমান না শামিল

  • প্রকাশিত: 14 September 2026, 11:36 AM | আপডেট: ৩ মাস আগে

 

  নিজস্ব প্রতিবেদক:  মামলার  ভুমিকা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সুখেন্দু বিকাশ ত্রিপুরা ১৯৬৪ সালে বন্দোবস্তি আবেদন মুলে  ১৯৮৩ সাল থেকে ওই খাস জমিতে ঘর তুলে বসবাস করে আসছিলেন। ২০১৪ এবং ২০১৫ সালে সরকারি খাস জমি ও উচ্ছেদ নোটিশ বাতিল চেয়ে তারা দুটি আলাদা দেওয়ানি মামলা করেন। চলতি ২০২৬ সালের ৫ই মে নিম্ন ও জেলা আপিল আদালত মামলা দুটি খারিজ করে সরকারের পক্ষে রায় দেয়। পাহাড়ে খাস ভুমির মালিক জনগণ।

ক্ষয়ক্ষতির বিবরণ ভুক্তভোগী সুখেন্দু বিকাশ ত্রিপুরার স্ত্রী নিলিমা ত্রিপুরা অভিযোগ করেছেন যে, হঠাৎ করে কোনো পূর্ব  নোটিশ ব্যতীত ছাড়াই বেআইনিভাবে এই উচ্ছেদ চালানো হয়। এতে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছেন। 

পরবর্তী পদক্ষেপভুক্তভোগী পরিবারের আইনজীবী আব্দুল গাফফার মুন্না প্রশাসনের এই পদক্ষেপকে অমানবিক এবং সম্পূর্ণ বেআইনি বলে উল্লেখ করেছেন। ক্ষতিপূরণ দাবি এবং আদালত অবমাননার অভিযোগ নিয়ে তারা পুনরায় উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন বলে জানিয়েছেন। 

হাইকোর্টের উচ্ছেদ স্থগিতের নির্দেশনা অমান্য করেই গত ১৩ই সেপ্টেম্বর ২০২৬ তারিখে রাঙামাটি জেলা প্রশাসন এক উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বলে অভিযোগ উঠেছে। রাঙামাটি শহরের সরকারি খাস জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী অবসরপ্রাপ্ত এক কর্মচারীর বসতবাড়ি এই অভিযানের মাধ্যমে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটি শহরে উক্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। আমরা উচ্চ আদালতে ক্ষতি পুরুনের মামলা করবো।
“হাইকোর্ট বেঞ্চ (বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়া)। “রাঙামাটির জেলা প্রশাসক ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক।কাপ্তাই লেকের মূল মানচিত্র অনুযায়ী সীমানা জরিপ করে অবৈধ স্থাপনা ও দখলদারদের নাম-ঠিকানার তালিকা তৈরি করে সুপ্রীম কোর্টে দাখিল করতে বলা হয়েছে।চার মাস বা আগামী বছরের ৬ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
উল্লেখ্য শান্তি চুক্তির আলোকে সার্কেল চীফ, হেডম্যান, কার্বারী ও জেলা পরিষদের মতামতের গুরুত্ব দেয়নি জেলা প্রশাসন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...