রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

  • প্রকাশিত: 27 November 2026, 3:33 AM | আপডেট: ২ দিন আগে

আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। সর্বশেষ গত ২রা সেপ্টেম্বর মূল্য সমন্বয় করা হয়। অর্থাৎ দাম সমন্বয়ের ৮৫ দিন বা প্রায় ২ মাস ২৪ দিন পর সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ানো হলো।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের ভোজ্য তেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাংলাদেশ সংবাদ

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির-উদ্-দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিববের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...