রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

পাহাড়ের দীর্ঘ দিনের সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়: প্রতিমন্ত্রী মীর হেলাল

  • প্রকাশিত: 17 October 2026, 5:52 PM | আপডেট: ১ মাস আগে

 

নিজস্ব প্রতিনিধি:-পাহাড়ের সব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, ‘পাহাড়ের সব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। কিছু প্রশাসনিক সমস্যা রয়েছে, যা চাইলেই দ্রুত সমাধান করা যাচ্ছে। আর রাজনৈতিক সমস্যাগুলো সমাধানের জন্য আলোচনা চলছে। আশা করছি শিগগিরই সবকিছুর সমাধান হবে।’

সাজেকে সৃষ্ট সমস্যার কিছু সমাধান হয়েছে। বাকি সমস্যাগুলো সমাধানে আলোচনা চলছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল।তিনি বলেন, সব সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। কিছু সমস্যা প্রশাসনিক, যেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। আর কিছু সমস্যা রাজনৈতিক, সেগুলো সমাধানে আলোচনা চলছে। আশা করছি, এসব সমস্যারও সমাধান হবে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙামাটি পার্বত্য জেলায় উন্নয়ন ও আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
 “বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক দলের অস্ত্রের মহড়া চাঁদাবাজিসহ নিরাপত্তা জোরদার ও সদর জোন কমান্ডার এক প্রশ্নের জবাবে ভুমিও পার্বত্য বিষয়ক মন্ত্রী হেলাল উদ্দিন বলেন,জেলা- প্রশাসক -পুলিশ সুপার, গোয়েন্দা সংস্থার রিপোর্ট পেয়েছি,অতি দ্রুত বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রীর নজরে এনে স্থায়ী যৌথবাহিনীর ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেয়া হবে।আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে মীর হেলাল বলেন, রাঙামাটির প্রতিটি পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে ও নিরাপত্তার মধ্য দিয়ে পূজা উদ্‌যাপন সম্পন্ন হবে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে গুজবে কান না দিয়ে প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সার্বিক পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। 
সভায় জেলার সামগ্রিক উন্নয়ন কার্যক্রম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মঠ-মন্দিরে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়েও আলোচনা হয়।
জেলা প্রশাসক নাজমা আশরাফির সভাপতিত্বে আয়োজিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটি জোন কমান্ডার ,বিজিবির প্রতিনিধি, রাঙামাটি প্রতিনিধি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দিপু, পুলিশ সুপার মো. আব্দুর রকিব পিপিএম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন পদন্নোতি প্রাপ্ত এডিসি কামরুল হোসেন চৌধুরীসহ এপিএস আমিন জেলা বিএনপি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...